Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

8 months ago

New Aadhaar app launched: আধার আপডেটে বড় স্বস্তি! প্রকাশিত হলো অত্যাধুনিক মোবাইল অ্যাপ

UIDAI launches new Aadhaar App
UIDAI launches new Aadhaar App

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আধার কার্ডের তথ্যে ভুল থেকে গেলে কিংবা মোবাইল নম্বর বদলাতে হলে এতদিন আধার কেন্দ্রে গিয়ে নথি হাতে দাঁড়াতে হত লাইনে। সেই ভোগান্তির দিন শেষ করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। নাগরিকদের কাজ আরও সহজ করতে বুধবার আত্মপ্রকাশ করল নতুন আধার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে অনায়াসেই যাচাই করা যাবে আধার কার্ডের তথ্য ঠিক আছে কি না। কোথাও গন্ডগোল থাকলে, নিজেই বসে বসে এডিট করে নেওয়ার সুবিধাও মিলবে।

নতুন এই আধার অ্যাপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল নিরাপত্তা। অ্যাপে সম্পূর্ণ আধার কার্ড দেখানো হয় না। প্রয়োজন অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট তথ্যই প্রকাশ পায়, যাতে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার না হয়। ফলে হোটেল, ভ্রমণ কিংবা অন্যান্য জায়গায় ডিজিটাল মাধ্যমেই নিরাপদভাবে আধার দেখানো সম্ভব হবে। সরকারি সূত্রে খবর, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই অ্যাপে আধার নম্বর হোল্ডার ব্যবস্থাও রাখা হয়েছে। কেন্দ্রের এক আধিকারিক জানান, “এই অ্যাপের মাধ্যমে নাগরিকদের সমস্ত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। দৈনন্দিন প্রয়োজনে যাতে সহজেই ডিজিটাল আধার ব্যবহার করা যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”


∆ কীভাবে ডাউনলোড করবেন আধার অ্যাপ:

১। অ্যান্ড্রয়েড ইউজার হলে গুগল প্লে স্টোর আর অ্যাপেল ইউজার হলে অ্যাপেল অ্যাপ স্টোরে যান।

২। অফিসিয়াল UIDAI আধার অ্যাপ সার্চ করুন।

৩। আধার সংক্রান্ত বেশ কিছু অ্যাপ খুঁজে পাবেন। ভেরিফাই করে নিন যে অ্যাপটি ডাউনলোড করতে চলেছেন, তা UIDAI তৈরি করেছে।

৪। ইনস্টল হলে মোবাইল থেকে অ্যাপটি ওপেন করুন।

৫। নিজের আধার কার্ডের তথ্য দিলেই OTP অথবা ফেস আই অপশন আসবে।


∆ ইন্টারনেট ছাড়া QR কোড দিয়ে কীভাবে আধার ভেরিফাই করবেন?

১। মোবাইলে আধার অ্যাপটি ওপেন করুন।

২। এবার অফলাইন ভেরিফিকেশন অথবা QR স্ক্যান অপশনে যান।

৩। এবার মোবাইলের ক্যামেরা থেকে QR কোড স্ক্যান করুন।

৪। QR কোড স্ক্যান করেই আধারের তথ্য যাচাই করে নিতে পারবে অ্যাপ।


∆ আধার অ্যাপ থেকে কীভাবে মোবাইল নম্বর ভেরিফাই করবে?

১। আধার অ্যাপে লগ ইন করুন।

২। হোমে আপডেট আধার ডিটেলস সেকশনে গিয়ে মোবাইল নম্বর আপটেড অপশনটি বেছে নিন

৩। এবার যে মোবাইল নম্বরটি আধারের সঙ্গে যোগ করতে চান, সেটি লিখে ফেলুন।

৪। এটি আপনার নম্বরই কিনা, সেই প্রক্রিয়া নিশ্চিত করুন।

৫। তবে বিনামূল্যে এই আপডেট হবে না। এর জন্য ভরতে হবে ফি। তারপরই প্রক্রিয়া সম্পন্ন হবে।

You might also like!