Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Game

4 days ago

Carabao Cup: লিগ কাপ, নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি

Omar Marmoush
Omar Marmoush

 

ম্যানচেস্টার, ৫ ফেব্রুয়ারি: লিগ কাপের শিরোপাধারী নিউক্যাসল ইউনাইটেডকে বিদায় করে ফাইনালে উঠল পেপ গুয়ার্দিওলার দল। সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-১ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ওমার মার্মাউশের জোড়া গোলের পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান টিজানি রেইন্ডার্স। বিরতির পর নিউক্যাসলের গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা। ২০২১ সালে এই প্রতিযোগিতায় নিজেদের অষ্টম শিরোপা জয়ের পর এবার ফাইনালে উঠল সিটি। আগামী ২২ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে গুয়ার্দিওলার দল খেলবে আর্সেনালের বিপক্ষে।

You might also like!