Breaking News
 
Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি

 

Technology

1 year ago

2025 Tata Altroz Facelift: সম্পূর্ণ নতুন রূপে হাজির জনপ্রিয় হ্যাচব্যাক টাটা অল্ট্রোজ ফেসলিফ্ট - স্টাইল, পারফরম্যান্স ও সেফটির দুর্দান্ত মিশেল !

2025 Tata Altroz Facelift
2025 Tata Altroz Facelift

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দেশীয় গাড়ি প্রস্তুতকারক টাটা মোটরস তাদের জনপ্রিয় প্রিমিয়াম হ্যাচব্যাকের নতুন সংস্করণ ২০২৫ টাটা অল্ট্রোজ ফেসলিফ্ট ভারতের বাজারে লঞ্চ করেছে। নতুন এই মডেলের দাম শুরু হয়েছে ₹৬.৮৯ লক্ষ (এক্স-শোরুম)। প্রথম প্রজন্মের অল্ট্রোজ বাজারে আসে ২০২০ সালের জানুয়ারিতে এবার এর আপডেটেড রূপ আরও স্টাইলিশ ডিজাইন, উন্নত ফিচার এবং সুরক্ষা ব্যবস্থার সঙ্গে হাজির হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, ফেসলিফ্ট মডেলের বুকিং 2 জুন থেকে শুরু হবে। কোম্পানিটি নতুন ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং সুরক্ষা ফিচার-সহ রিফ্রেশড লুকে 2025 টাটা অল্ট্রোজকে দেওয়া হয়েছে । ভারতীয় বাজারে, নতুন মডেলের টাটা অল্ট্রোজ সহজেই মারুতি সুজুকি ব্যালেনো, টয়োটা গ্লানজা এবং হুন্ডাই আই20-এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে ।

• টাটা অল্ট্রোজের ফেসলিফ্টের বাহ্যিক ডিজাইনঃ 

নতুন অল্ট্রোজ ফেসলিফ্টের ডিজাইন অনেক বেশি প্রিমিয়াম এবং আক্রমণাত্মক। এতে রয়েছে, 

3D ফ্রন্ট গ্রিল,

স্প্লিট এলইডি হেডল্যাম্পস ও ডিআরএল,

সেগমেন্ট-ফার্স্ট ফ্লাশ ডোর হ্যান্ডেল,

ইনফিনিটি-কানেক্টেড এলইডি টেলল্যাম্পস,

৯০ ডিগ্রি দরজা খোলার সুবিধা,

স্টাইলিশ অ্যালয় হুইলস।

• টাটা অল্ট্রোজ ফেসলিফ্টের ইন্টেরিয়র ডিজাইনঃ 

এক্সিকিউটিভ লাউঞ্জ সিট সহ বিলাসবহুল ভাবে সুসজ্জিত গাড়িটির অভ্যন্তর। নতুন অল্ট্রোজে যুক্ত হয়েছে,

১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট,

ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার,

২-স্পোক স্টিয়ারিং হুইল,

ভেন্টিলেটেড ফ্রন্ট সিট,

এক্সিকিউটিভ লাউঞ্জ সিট, যা ৫৩৩ মিমি সাপোর্ট দেয় — এটি অন্যান্য গাড়ির তুলনায় ৮% বেশি।

অতিরিক্ত স্পেস ও হেডরুম হিপ সাপোর্টের দিক থেকেও অল্ট্রোজ এগিয়ে। 


• টাটা অল্ট্রোজ ফেসলিফ্টের ইঞ্জিন ও ট্রান্সমিশন: এই গাড়িতে পেট্রোল, ডিজেল ও CNG ইঞ্জিনের বিকল্প রাখা হয়েছে। এতে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন থাকছে, ডিজেল ইঞ্জিনে ২০০Nm টর্ক উৎপন্ন হবে। এছাড়াও CNG ভ্যারিয়েন্টেও যথেষ্ট টর্ক ও পাওয়ার মিলবে। নতুন Altroz ম্যানুয়াল, AMT ও DCA ট্রান্সমিশনে লঞ্চ হয়েছে। ৫-স্পিড AMT ও ৬-স্পিড DCA কেবল পেট্রোলে উপলব্ধ, আর ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন পেট্রোল, ডিজেল ও CNG—তিনটিতেই দেওয়া হয়েছে।

•  টাটা অল্ট্রোজ ফেসলিফ্টের প্রযুক্তি ও কানেক্টিভিটি ফিচার: 

৫০+ স্মার্ট কানেক্টেড ফিচার,

আইআরএ প্রযুক্তি (IRA connected tech),

এক্সপ্রেস কুল ফাংশন ,

অ্যাম্বিয়েন্ট লাইটিং, ভয়েস অ্যাসিস্ট্যান্স,

৬৫ ওয়াট ফাস্ট চার্জিং পোর্ট (ফ্রন্ট ও রিয়ার),

ব্লাইন্ড ভিউ মনিটর, ৩৬০° ক্যামেরা, এয়ার পিউরিফায়ার,

ভয়েস কন্ট্রোল সানরুফ। 

• টাটা অল্ট্রোজ ফেসলিফ্টের ​সেফটি ফিচার​: নতুন Altroz Facelift-এ থাকছে ব্লাইন্ড স্পট মনিটর, অটো-ফোল্ড ওআরভিএম, ISOFIX চাইল্ড অ্যাংকার, TPMS, ৬টি এয়ারব্যাগ, ESP, ABS, EBD ও E-Call-এর মতো আধুনিক সেফটি ফিচার।

• টাটা অল্ট্রোজ ফেসলিফ্টের  রঙ ও ভ্যারিয়েন্ট​: রঙ ও ভ্যারিয়েন্ট গুলি হল যথাক্রমে, স্মার্ট, পিওর, ক্রিয়েটিভ, অ্যাকমপ্লিশড এস এবং অ্যাকমপ্লিশড+ এস। গাড়িটি মোট পাঁচটি রঙের বিকল্প ডুন গ্লো, অ্যাম্বার গ্লো, পিওর গ্রে, রয়েল ব্লু এবং প্রিস্টিন হোয়াইটে ঘরে আনতে পারবেন ক্রেতারা।

• টাটা অল্ট্রোজ ফেসলিফ্টের দাম​: নয়া ভার্সনের Altroz-এর ফেসলিফ্ট ভার্সনের প্রারম্ভিক মূল্য ৬.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম )।

২০২৫ টাটা অল্ট্রোজ ফেসলিফ্ট নিছক একটি গাড়ির আপডেট ভার্সন নয় — এটি টাটা মোটরসের প্রযুক্তি, ডিজাইন এবং সুরক্ষার প্রতি প্রতিশ্রুতির এক জীবন্ত উদাহরণ। এর অত্যাধুনিক ফিচার, আধুনিক ডিজাইন, বহুমাত্রিক ট্রান্সমিশন বিকল্প ও নজরকাড়া অভ্যন্তর গাড়িপ্রেমীদের জন্য একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করেছে। যারা স্টাইল, পারফরম্যান্স, সুরক্ষা ও স্মার্ট কানেক্টিভিটির মধ্যে সমন্বয় খুঁজছেন — তাদের জন্য নতুন টাটা অল্ট্রোজ ফেসলিফ্ট নিঃসন্দেহে একটি দুর্দান্ত চয়েস হয়ে উঠবে। 

You might also like!