Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Technology

2 years ago

Oppo Reno 12F: চোখ ধাঁধানো ফোন লঞ্চ করল Oppo Reno 12F 5G,জেনে নিন দাম

Oppo Reno 12F 5G
Oppo Reno 12F 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে পা রাখলো Oppo Reno 12F 5G। চলতি মাসে ওপ্পো গ্লোবাল মার্কেটে Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। তবে Reno 12 সিরিজের অধীনে Oppo Reno 12F 5G এবং 4G সংস্করণও বাজারে আসবে বলে শোনা যাচ্ছিল। আর এখন অপেক্ষার অবসান করে চীনা স্মার্টফোন নির্মাতা Oppo Reno 12F 5G ফোনটির ওপর থেকে পর্দা সরিয়েছে। এই হ্যান্ডসেটে অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 6300 চিপসেট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন Oppo Reno 12F 5G ফোনের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম দেখে নেওয়া যাক।

Oppo Reno 12F 5G এর দাম

Oppo Reno 12F 5G স্মার্টফোনটি গ্লোবাল বাজারে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM + 256GB, 12GB + 256GB, 12GB + 512GB স্টোরেজ অপশন রয়েছে। এই ফোনের দাম 11,999 THB অর্থাৎ প্রায় 27,000 টাকা রাখা হয়েছে। এই ফোনটি অলিভ গ্রিন এবং এম্বর অরেঞ্জ এর মতো দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।

Oppo Reno 12F 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Oppo Reno 12F 5G স্মার্টফোনে FHD+ রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 10-বিট কালার এবং 2,100 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হয়েছে। এই ফোনের সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর: দুর্দান্ত প্রসেসিঙের জন্য Oppo Reno 12F 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই স্মার্টফোনে 8GB ও 12 GB LPDDR4x RAM এবং 256GB ও 512GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ব্যাটারি: Oppo Reno 12F 5G স্মার্টফোনে 45W চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ক্যামেরা: Oppo Reno 12F 5G স্মার্টফোনে সেলফির জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলে একটি বড় সার্কুলার ক্যামেরা মডিউলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল অল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে সুন্দর ফোটোগ্রাফির, দুর্দান্ত কানেক্টিভিটি জন্য ওপ্পো AI ফিচার যোগ করা হয়েছে। এতে ডুয়াল সিম, 5G,ওয়াই-ফাই, ব্লুটুথ 5.3, GPS, NFC, IP54 রেটিং এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।

অপারেটিং সিস্টেম: এই ফোনে Android 14 এবং ColorOS 14.0.1 সহ কাজ করে।

You might also like!