Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Technology

2 years ago

প্রিমিয়ম 3D কার্ভ ডিজাইন সহ , 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 50 Ultra স্মার্টফোন

Motorola Edge 50 Ultra
Motorola Edge 50 Ultra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে লঞ্চ হল Motorola Edge 50 Ultra। এটি একটি ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ (AI) চালিত স্মার্টফোন, যার দাম ৬০,০০০ টাকার নিচে রাখা হয়েছে। এর বাহ্যিক ডিজাইন পূর্বসূরিদের থেকে অনেকটাই আলাদা, এতে উডেন রিয়ার প্যানেল দেওয়া হয়েছে। ফিচারের কথা বললে, এই প্রিমিয়াম হ্যান্ডসেটে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের 1.5K pOLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপ, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউনিট, ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম, অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার, ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। চলুন Motorola Edge 50 Ultra স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 Ultra এর দাম এবং সেল

Motorola Edge 50 Ultra স্মার্টফোন সিঙ্গেল স্টোরেজ অপশনে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে।

এই ফোনটির 12GB RAM +512GB স্টোরেজ অপশনের দাম 54,999 টাকা রাখা হয়েছে।

Motorola Edge 50 Ultra ফোনটি ফরেস্ট গ্রে, নার্ডিক উড, পীচ ফাজ এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

কোম্পানি ব্যাঙ্ক অফারের অধীনে 5,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ড দিচ্ছে এবং এর সাহায্যে 49,999 টাকায় পাওয়া যাবে।

আগামী 24 জুন দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল স্টোর সহ কোম্পানির ওয়েবসাইটে সেল করা শুরু হবে।

Motorola Edge 50 Ultra এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Motorola Edge 50 Ultra ফোনে 2,712 x 1,220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির pOLED 3D কার্ভ ডিসপ্লে সহ 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাপ্লিং রেট, 2,800 নিটস ব্রাইটনেস এবং HDR10+ ফিচার সাপোর্ট রয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যাবহার করা হয়েছে। ফলে ইউজাররা দুর্দান্তভাবে উপভোগ করতে পারবে।

স্টোরেজ: এই ফোনে 12GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: Motorola Edge 50 Ultra ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 64 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সহ 100x AI সুপার জুম ফিচার দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 125W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং 10W ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Motorola Edge 50 Ultra ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AI ফিচার, ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং এর মতো অপশন যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম: Motorola Edge 50 Ultra অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত Motorola Edge 50 সিরিজের ফিউশন এবং প্রো মডেল পেশ করা হয়েছে। এবার আলট্রা লঞ্চ হওয়ার পর এই সিরিজের তিনটি ফোন ভারতীয় বাজারে সেল করা হবে।


You might also like!