Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Technology

2 years ago

iQoo 12 আর iQoo 12 Pro শীঘ্রই আসছে, গেমারদের জন্য থাকবে অঢেল ফিচার

iQoo 12, iQoo 12 Pro
iQoo 12, iQoo 12 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের ভ্যানিলা মডেল iQOO 12 এর ভারতে লঞ্চ সম্পর্কে জানিয়েছে। আগামী 12 ডিসেম্বর ভারতের মার্কেটে এই ফোনটি লঞ্চ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের ভ্যানিলা মডেল iQOO 12 এর ভারতে লঞ্চ সম্পর্কে জানিয়েছে। আগামী 12 ডিসেম্বর ভারতের মার্কেটে এই ফোনটি লঞ্চ করা হবে। নিচে এই ফোনের টিজার পোস্ট এবং লঞ্চ ডিটেইলস সম্পর্কে জানানো হল।

iQOO 12 এর ভারতে লঞ্চ ডেট

আইকু নতুন টিজার পোস্টার শেয়ার করে iQOO 12 5G ফোনের লঞ্চ ডেট কনফার্ম করেছে।

পোস্টে বলা হয়েছে এই ফোনটি আগামী 12 ডিসেম্বর ভারতে পেশ করা হবে।

পোস্টে ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ দেখানো হয়েছে, যা এর আগে লিকের মাধ্যমেও সামনে এসেছে।

পোস্টারে কোম্পানি বিএমডব্লিউ মোটর স্পোর্টস স্পেশাল এডিশন মডেল সম্পর্কে উল্লেখ করেছে। এই মডেলটি 12 ডিসেম্বর লঞ্চ ডেটের আগে বা পরে পেশ করা হতে পারে।

এই ফোনটি বিশেষভাবে শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে।

iQOO 12 এর  স্পেসিফিকেশন

ডিসপ্লে: iQOO 12 ফোনে 6.78-ইঞ্চি BOE OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজলিউশন, 144Hz রিফ্রেশরেট, 3000 নিটস পীক ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হতে পারে।

প্রসেসর: iQOO 12 ফোনে সবচেয়ে ফাস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট থাকবে। এই তথ্য কনফার্ম জানা গেছে।

স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

ক্যামেরা: iQOO 12 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে OIS সাপোর্টেড 50-মেগাপিক্সেল ওমনিভিশন OV50H প্রাইমারি সেন্সর, 50-মেগাপিক্সেল স্যামসাঙ জেএন1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল সাপোর্টেড 64-মেগাপিক্সেল OV64B টেলিফটো লেন্স থাকতে পারে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

ওএস: iQOO 12 ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 4.0 ওএসে কাজ করতে পারে।


You might also like!