Breaking News
 
Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

 

Digital Safety: পুরনো ফোন বিক্রি করার আগে এই কাজগুলো করেছেন তো? না হলে ফাঁস হতে পারে ব্যক্তিগত তথ্য

Secure Your Data Before Selling
Secure Your Data Before Selling

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্তমান যুগে স্মার্টফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। ব্যাংকিং তথ্য, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাউন্টের গোপন তথ্যও সংরক্ষিত থাকে ফোনে। তাই নতুন ফোন কেনার সময় পুরনো ফোন বিক্রি বা এক্সচেঞ্জ করার আগে কিছু বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। 

অনেকেই নতুন মডেলের ফোন বাজারে এলেই তা কেনার পরিকল্পনা করেন। ফলে পুরনো ফোনটি বিক্রি করে দেওয়া বা এক্সচেঞ্জ করার প্রবণতাও বাড়ছে। কিন্তু তাড়াহুড়োয় অনেক সময় ফোন থেকে ব্যক্তিগত তথ্য সম্পূর্ণভাবে মুছে ফেলা হয় না। এর ফলে ব্যক্তিগত তথ্য অন্যের হাতে পৌঁছে যাওয়ার ঝুঁকি থেকে যায়। চলুন আজ জেনে নেওয়া যাক, ফোন বিক্রির আগে কীভাবে সংরক্ষণ করবেন নিজের প্রয়োজনীয় নথি।

১. যাতে কোনও নথি ও তথ্য হারিয়ে না যায় তাই ব্যাকআপ নিয়ে নিন। ছবি, কন্টাক্ট, নথি, মেসেজ-সব কিছুর ব্যাকআপ নিন। সেভ করুন গুগল ড্রাইভ, আইক্লাউড, ওয়ানড্রাইভ অথবা কম্পিউটারে।

২. এরপর ফোনের যাবতীয় অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করুন। গুগল অ্যাকাউন্ট, ফাইন্ড মাই ডিভাইস-সাইন আউট করুন। যে যে গুগল প্রোফাইল লিঙ্ক করা ছিল, সব রিমুভ করে দিন।


৩. এখানেই কাজ শেষ নয়। ব্যাঙ্কিং অ্যাপ, ডিজিটাল ওয়ালেট, সেভ করা পাসওয়ার্ড মুছে ফেলুন।

৪. এরপর চলে যান ফোনের সেটিংসে। সেখানে পাবেন ফ্যাক্টরি রিসেট অপশন। ব্যাস, কাজ শেষ। আপনার পুরনো ফোন থেকে মুছে যাবে সব নথি ও তথ্য। তবে তারপরও একবার ভালো করে চেক করে নিন কিছু রয়ে গেল কি না।  

সামান্য কিছু সতর্কতা মেনে চললেই পুরনো ফোন বিক্রি বা বদল করার সময় ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব। তাই নতুন ফোনের আনন্দের পাশাপাশি নিজের তথ্যের নিরাপত্তার দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…