Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Samsung Galaxy A17:ফাঁস হলো Galaxy A17-এর রেন্ডার, তিনটি রঙ ও ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে আসছে Samsung

Samsung Galaxy A17
Samsung Galaxy A17

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :Samsung Galaxy A17 কয়েক মাসের মধ্যে বাজারে আসতে পারে। যদিও সংস্থার তরফে এর লঞ্চ তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। পাশাপাশি টিপস্টারদের দৌলতে এর বিভিন্ন বিশেষত্ব সম্পর্কে জানা গেছে। আজ আবার Samsung Galaxy A17 সম্পর্কে নতুন রিপোর্ট সামনে এসেছে। এখান থেকে ডিভাইসটির ডিজাইন ও সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গেছে।

চলুন জেনে নেওয়া যাক Samsung Galaxy A17 এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিসপ্লে- Samsung Galaxy A17-তে 90Hz রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিক্টাস সুরক্ষা সহ 6.7-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকবে।

ক্যামেরা-Samsung Galaxy A17 ডিভাইসে ফটোগ্রাফির জন্য OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকতে পারে। 

ব্যাটারি-পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

বিসদে রইল অন্যান্য বিবরণ

Samsung Galaxy A17 ডিভাইসে পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হবে স্যামসাং গ্যালাক্সি ১৩৩০ চিপসেট। সফটওয়্যার কথা বললে, এটা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলবে। সাথে পাওয়া যাবে একাধিক AI ফিচার। যারমধ্যে থাকবে জেমিনি, সার্কেল টু সার্চ এবং ক্রোস অ্যাপ স্মার্ট টুলস। কোম্পানি Galaxy A17 ডিভাইসে ৬ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি প্যাচ পাবে।

Galaxy A17 ফোনটি মাত্র ৭.৫ মিমি পুরু হবে ও ওজন ১৯২ গ্রাম। সব কিছু ঠিক ঠাক থাকলে ডিভাইসটি অক্টোবরের আশেপাশে বাজারে আসতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…