Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

1 year ago

Bajaj: ফুল চার্জ, ফুল কন্ট্রোল! বর্ষার জন্য পারফেক্ট সঙ্গী Bajaj Chetak 3001

Bajaj Chetak 3001 Launched
Bajaj Chetak 3001 Launched

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশের বাজারে হুহু করে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। সেকথা মাথায় রেখেই একের পর এক সংস্থা বাজারে নিজ নিজ ব্র্যান্ডের লেটেস্ট ও উন্নত ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল  বাজাজ। ইতিমধ্যে বাজাজ চেতক ইলেকট্রিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার আবারও চেতকের আরও এক ভেরিয়েন্ট লঞ্চ করে গ্রাহকদের বড় চমক দিল বাজাজ। Bajaj Chetak 3001 স্কুটারটি চেতক  ৩৫ সিরিজ-এর ওপর ভিত্তি করে তৈরি। এটি লাল, নীল ও হলুদ রঙে এসেছে। বাজাজের সমস্ত শোরুম থেকে এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের শেষ থেকে এর ডেলিভারি শুরু হবে।

• Bajaj Chetak 3001 এর রেঞ্জ ও স্টোরেজ স্পেস:   বাজাজ চেতক ৩০০১ ইলেকট্রিক স্কুটারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি একবার চার্জে ১২৭ কিমি পর্যন্ত চলবে। আর এর সিটের নিচে ৩৫ লিটারের বিশাল স্টোরেজ স্পেস রয়েছে, যা সংস্থার দাবি অনুযায়ী, এই  সেগমেন্টে সর্বোচ্চ।

• Bajaj Chetak 3001 এর ব্যাটারি:  বাজাজের নতুন এই বৈদ্যুতিক স্কুটারে ৩.০ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন একটি ফ্লোরবোর্ড-মাউন্টেড ব্যাটারি দেওয়া হয়েছে, যার সঙ্গে আছে ৭৫০ ওয়াটের চার্জার। ব্যাটারিটি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময়  নেয় প্রায় চার ঘণ্টা।

• Bajaj Chetak 3001 এর ফিচার:  আগের মডেলের মতো বাজাজ চেতক ৩০০১ স্কুটারে পাওয়া যাবে কল ও মিউজিক কন্ট্রোল, হিল হোল্ড, গাইড-মি-হোম ল্যাম্প, রিভার্স লাইটের সুবিধা। সাথে আছে স্মার্টফোন কানেক্টিভিটি, যার মাধ্যমে রাইড ডেটা বিশ্লেষণ করা যাবে।


You might also like!