Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Technology

2 years ago

Fake Message: ভুয়ো SMS ডাক বিভাগের নামে! কিভাবে সতর্ক থাকবেন?

Post Office Scam (File Picture)
Post Office Scam (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতারকের ‘ফাঁদ পাতা ভুবনে’। মানুষকে ঠকিয়ে সর্বস্বান্ত করতে নিত্যনতুন ফন্দি আঁটে প্রতারকরা। এবার সামনে এল ভারতীয় ডাকবিভাগের নামে প্রতারণার অভিযোগ। পিআইবি সম্প্রতি সতর্ক করেছে এই বিষয়ে।

কীভাবে ফাঁদ পাতছে প্রকারকরা? এক্স হ্যান্ডলে পিআইবি জানিয়েছে, ভুয়ো মেসেজ পাঠানো হচ্ছে। তাতে প্রতারকরা ভারতীয় ডাক বিভাগের নাম করে দাবি করছে একটি প্যাকেজ এসে পৌঁছেছে। এবার সেটাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর আগে একবার করে ঠিকানা আপডেট করে নিতে হবে। এবং সেটাও ৪৮ ঘণ্টার মধ্যেই। অন্যথায় তা ফেরত চলে যেতে পারে।

পরিষ্কার জানানো হয়েছে, এটা একেবারেই ভুয়ো মেসেজ (Fake Massage)। ভারতীয় ডাক বিভাগ এই ধরনের কোনও বার্তাই পাঠাচ্ছে না। এমন মেসেজ পেলে সেটা এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হচ্ছে। সেই সঙ্গে এই সংক্রান্ত মেসেজে পাঠানো লিঙ্কে ক্লিক করতেও বারণ করা হয়েছে। নাহলে সামান্য ভুলেই সর্বস্ব খোয়াতে হতে পারে। হোয়াটসঅ্যাপ বা অন্যত্রও নানা ধরনের ভুয়ো বার্তা পাঠানো হচ্ছে। সবক্ষেত্রেই সতর্ক থাকতে বলা হয়েছে।

আর কী সতর্কতা অবলম্বন করবেন

কোনও অজানা নম্বর থেকে আসা মেসেজে সহজে বিশ্বাস করবেন না। বিশেষত যে মেসেজে আপৎকালীন বার্তা দেওয়া হচ্ছে।

যদি কোনও সরকারি দপ্তর বা নামী বেসরকারি সংস্থার নামে মেসেজ পাঠানো হয়, তাহলে কখনওই জবাব দেবেন না। বরং সেখানকার ফোন নম্বরে ফোন করে সরাসারি যোগাযোগ করুন।

কোনও সন্দেহজনক মেসেজ পেলেই দ্রুত যোগাযোগ করুন।

কোনও সন্দেহজনক টেক্সটে ক্লিক করবেন না। যদি কোনও ওয়েবসাইটে ক্লিক করতে বলা হয়, তাহলে করবেন না। বরং আলাদা করে ম্যানুয়ালি সেটা টাইপ করুন সার্চ বক্সে।

কোনও ব্যক্তিগত বা ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য টেক্সট মেসেজের মাধ্যমে চালাচালি করবেন না।

You might also like!