Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Technology

2 months ago

Yuva Sathi Online Update: যুবসাথী নিয়ে প্রশাসনের বড় পদক্ষেপ, ঘরে বসে এক ক্লিকেই মিলবে আবেদন সুযোগ

Yuva Sathi Online Update 2026
Yuva Sathi Online Update 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বেকার ভাতা ‘যুবসাথী’ প্রকল্পের আবেদন শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্যাম্পগুলিতে উপচে পড়ছে ভিড়। একাধিক জায়গায় ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে বিশৃঙ্খলার ঘটনাও সামনে আসে। এই পরিস্থিতিতে চাপ কমাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। এবার থেকে সরাসরি অনলাইনে ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন করা যাবে, ফলে লাইনে দাঁড়ানোর ঝক্কি আর নেই।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র জুড়ে ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। শুরুতে জানানো হয়েছিল, অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করলেও তা জমা দিতে হবে ক্যাম্পেই। কিন্তু প্রথম দিন থেকেই বিপুল ভিড়ের জেরে সিদ্ধান্তে বদল আনে প্রশাসন।

∆ কীভাবে করবেন অনলাইন আবেদন?

১. প্রথমে যেতে হবে সরকারি ওয়েবসাইট https://apas.wb.gov.in-এ।�

২. সেখানে ‘Click to Apply’ অপশনে ক্লিক করতে হবে।

৩. মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

৪. এরপর প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে ফর্ম সাবমিট করতে হবে।

৫. সবশেষে আবেদনপত্রটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

∆ কারা পাবেন এই সুবিধা?

এই প্রকল্পের আওতায় আবেদন করতে হলে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। কোনও স্কলারশিপ পেলে সমস্যা নেই, তবে রাজ্য সরকারের অন্য কোনও আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধাভোগী হলে ‘যুবসাথী’ ভাতা মিলবে না।

প্রাথমিকভাবে পাঁচ বছর পর্যন্ত মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। এরপরও কেউ বেকার থাকলে পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পে আধিকারিকরা উপস্থিত থাকবেন। তবে অনলাইন ব্যবস্থার ফলে এবার অনেকটাই স্বস্তি মিলবে আবেদনকারীদের। 


You might also like!