Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

1 year ago

Freedom Festival: আমাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যালে চমকপ্রদ অফার, পুজোর আগে স্মার্টফোন কেনার সেরা সুযোগ!

Amazon's Great Freedom Festival
Amazon's Great Freedom Festival

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর আগে স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে এখনই উপযুক্ত সময়। ৩১ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে আমাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল, চলবে ৬ই আগস্ট পর্যন্ত। এই সীমিত সময়ের সেলে বিভিন্ন  জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড় ও এক্সচেঞ্জ অফার। 

সেল শুরু হতেই ইতিমধ্যেই হুড়োহুড়ি পড়ে গিয়েছে ক্রেতাদের মধ্যে। বিশেষ করে যারা পুজোর আগে নতুন ফোন হাতে পেতে চান, তাঁদের কাছে এই সেল এক সুবর্ণ সুযোগ। এই ফেস্টিভ্যালে Samsung, Apple, OnePlus, iQOO, Realme, Redmi, Motorola, Lava-র মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলির ফোনে রয়েছে আকর্ষণীয় ডিল। অনেক মডেলের ওপর থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, সঙ্গে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার, এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট। 

• স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা: ফেস্টিভ্যালে আপনার জন্য এই মডেলটি মিলবে দারুণ কম দামে। লঞ্চ করার সময় যে মূল্য রাখা হয়েছিল, তার চেয়ে ঢের কমেই পাওয়া যাবে। ৭৯ হাজার ৯৯৯ টাকায়। স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬.৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন এবং ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ কোয়াড ক্যামেরার এই ফোনে ৭ বছর পর্যন্ত মিলবে ওএস আপডেট।

• ওয়ানপ্লাস ১৩: এই ফোনের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। যা এই ফেস্টিভ্যালে মিলবে ৬২ হাজার ৯৯৯ টাকায়। অর্থাৎ ৭ হাজার টাকা কমেই ফোনটি আপনার করায়ত্ত হবে। স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬.৮২ ইঞ্চি ১২০ হার্টজ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে এবং ৬০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাবেন। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর যেটি ৩এক্স অপটিক্যাল জুমকে সাপোর্ট করে। 

• আইকিউওও নিও ১০আর: যদি আপনি ৩০ হাজার টাকার কমে ফোন কিনতে চান তাহলে এই ফোনটি আপনার সেরা চয়েস হতে পারে। বর্তমানে এর মূল্য ২৬ হাজার ৯৯৮ টাকা। ডিসকাউন্টে এখানে পাবেন ২ হাজার টাকা কমে। অৎ্থাৎ ২৪ হাজার ৯৯৮ টাকায়। এতে আছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট, ৬৪০০এমএএইচ ব্যাটারি। মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সামনের ক্যামেরা ৩২ মেগাপিক্সেল।

• স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬: এই ফোনটি একেবারে ‘জলের দরে ফলের রস’-এর হিসেবে পেয়ে যাবেন। গত বছরের জুলাইয়ে লঞ্চ হওয়া ফোনটি বর্তমানে কিনতে গেলে গুনতে হবে ৭৫ হাজার টাকা। অথচ মাত্র ৪৬ হাজার ৯৯৯ টাকাতেই পেয়ে যাবেন এই ফেস্টিভ্যালে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ গ্যালাক্সি চিপসেট, ৬.৭ ইঞ্চি এফএইচডি+ ডায়নামিক অ্যামোল্ড ২ এক্স মেইন ডিসপ্লে। ব্যাটারি ৪০০০ এমএএইচ। রিয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ক্যামের ১০ মেগাপিক্সেল। 

এই মুহূর্তে যারা ফোন আপগ্রেড করতে চাইছেন বা প্রিয়জনের জন্য একটি নতুন স্মার্টফোন উপহার দেওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য এই ফেস্টিভ্যাল অফার নিঃসন্দেহে একটি দুর্দান্ত সুযোগ। তবে মনে রাখবেন, সময় সীমিত – শেষ দিন ৬ আগস্ট। তাই দেরি না করে একবার দেখে নিন আমাজন অ্যাপে বা ওয়েবসাইটে চলতি অফারগুলি। এবারের পুজো হোক নতুন ফোনের সঙ্গে আরও স্মার্ট! 

You might also like!