Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Offbeat and viral

3 years ago

জাপানে চলন্ত বুলেট ট্রেনের মধ্যে লড়াই দুই WWE কুস্তিগীরের

Two WWE wrestlers battle between a moving bullet train in Japan
Two WWE wrestlers battle between a moving bullet train in Japan

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভুয়ো না আসল? এই প্রশ্ন থাকলেও, নিন্দামন্দ হলেও সাবেক ডাব্লুডাব্লুএফ, বর্তমান ডাব্লুডাব্লুই (WWE) বিশ্বজুড়ে জনপ্রিয়। আন্ডারটেকার হোক কিংবা ভূমিপুত্র খালি, ছোটদের চোখে সুপারহিরো। তাই বলে চলন্ত ট্রেনই কুস্তির আখড়া! সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে জাপানে (Japan) বুলেট ট্রেনের এক কামড়ায় কুস্তি লড়ছেন দুই ডাব্লুডাব্লুই কুস্তিগির। ট্রেনের সিটে বসেই যাত্রীরা সক্ষী হলেন সেই ধুন্ধুমারের। এমনটাও সম্ভব?

বিবিসি রিপোর্ট জানিয়েছে, টোকিওর ডিডিটি প্রো-রেসলিং সংস্থা ওই ম্যাচের আয়োজন করেছিল। রীতিমতো টিকিট কেটে ৭৫ জন যাত্রী উপভোগ করেন আজব ডাব্লুডাব্লুই ম্যাচ। জাপানের বিখ্যাত দুই রেসলার মিনোরু সুজুকি এবং সানশিরো তাকাগির ছকভাঙা লড়াই দেখে বেজায় খুশি তাঁরা। জানা গিয়েছে, তিরিশ মিনিটের মধ্যে অভিনব রেসলিংয়ের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। টোকিও থেকে নাগাওয়া যাত্রাপথে আধ ঘণ্টার ওই ডাব্লুডাব্লুই ম্যাচ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনের কামড়ায় দু’পাশের আসেন বসে যাত্রীরা। ঠিক তার মাঝখানে চলছে ডাব্লুডাব্লুই ম্যাচ। মিনোরু সুজুকি এবং সানশিরো তাকাগির মধ্যে চলছে ধুন্ধুমার লড়াই। যে প্যাচপয়জার রেসলিং রিংয়ে দেখা যায়, তা চলন্ত ট্রেনেও দেখা গিয়েছে। হাসি মুখে মোবাইল ফোনে ওই ম্যাচ ভিডিও রেকর্ড করেন যাত্রীরা। অন্যদিকে এই কাণ্ড দেখে অবাক নেটিজেনরাও।


You might also like!