Breaking News
 
Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর

 

Unique Vehicle found near Mayapur: তিন চাকার লম্বা টোটো! যেন মিনি বাস

3 wheeler toto looks like mini bus (File Picture)
3 wheeler toto looks like mini bus (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেআইনি তবু বুক ফুলিয়ে যাত্রী পরিবহন করে চলেছে এমন অজস্র লম্বা টোটো। বিষয়টাকে বিস্তারিতভাবে বলি। স্থান মায়াপুর ইসকন মন্দির সংলগ্ন রাস্তা। ঠিক যেন টোটোকে টেনে লম্বা করা হয়েছে। বাড়ানো হয়েছে সিট। সব মিলে ১৬ জন বসতে পারে তাতে। তবে চাপাচাপি করলে ২০-২২ জনও হয়ে যায়। অর্থাৎ একরকম মিনিবাসই বলা যায়। অথচ চাকা কিন্তু তিনটে! এই যান ছোটদের খেলনার দোকানে দেখতে পাওয়া যায় মাঝেমাঝে। তবে এবার দেখা গেল এমনই গাড়ি ঘুরে বেড়াচ্ছে এই রাজ্যেই।

এই গাড়ির কোনো অনুমোদন নেই। কিন্তু কে কার কথা শোনে! মায়াপুরের রাস্তায় এই ধরনের মোটর ভ্যান আজকাল খুব চলছে। মাথায় ছাদ ঢাকা এই তিনচাকার লম্বা গাড়িতে দিব্যি চড়ছেন যাত্রীরা। যেহেতু বিজ্ঞানসম্মত ভাবে তৈরি নয়, তাই ত্রুটি রয়েছে অনেক। ফলে একরকম জীবনের ঝুঁকি নিয়েই তাতে চলাচল করছেন যাত্রীরা। শুধু চলাচল বলা ভুল, রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে নতুন এই গাড়িগুলো। মায়াপুর ইসকনের চার নম্বর গেট থেকে মায়াপুর চৈতন্য মঠ, বল্লালদিঘি, চাঁদকাজির, রাজাপুর জগন্নাথ মন্দির দর্শনে তীর্থযাত্রীদেরও নিয়ে যাচ্ছে ওই গাড়িগুলো। মাথা পিছু ভাড়া ৫০ থেকে ৬০ টাকা। মানুষ চড়ছে ঠিকই, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

নতুন ধরনের গাড়ি দেখতে এবং একসঙ্গে অনেকে চাপতে পারার জন্য ভালই ভিড় হচ্ছে। কিন্তু এই যান যে মোটেই নিরাপদ নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। বস্তুত, যন্ত্রচালিত মোটর ভ্যানের চারিদিক ঘিরে মাথায় ছাদ লাগিয়ে ছোটখাট চারচাকার মতো দেখতে এই গাড়ি তৈরি হয়েছে। তাতেই অবাধে উঠছে যাত্রী। সম্প্রতি এই নিয়ে একাধিক অভিযোগ পেয়ে প্রশাসন নড়েচড়ে বসেছে। এখন দেখার কোথাকার জল কোথায় গড়ায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…