West Bengal

1 month ago

Weather Forecast: কমবে রাতের তাপমাত্রা, দক্ষিণ ও উত্তরবঙ্গে আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া

WB Weather Forecast
WB Weather Forecast

 

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : দক্ষিণ ও উত্তরবঙ্গ-সহ রাজ্যের সর্বত্রই আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। তবে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ায় কমবে রাতের তাপমাত্রা। ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে ফের তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। ফলে বাড়বে শীতের আমেজ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই কমতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত কুয়াশার তেমন কোনও সম্ভাবনা নেই। মহানগরী কলকাতায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেতে পারে। আকাশ থাকবে মূলত পরিষ্কার। শুক্রবারই কলকাতা-সহ আশেপাশের এলাকায় কমেছে তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম।

You might also like!