Breaking News
 
Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ

 

Moye Moye Rasgulla Chaye: ইতিমধ্যেই ভাইরাল রসগোল্লার চা! কি বলছে নেটপাড়া?

Rasgulla Chai (File Picture)
Rasgulla Chai (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খাবারের প্রতি একটা আলাদাই যত্ন আর ভালোবাসা দেখা যায় বাঙালি জাতিকে ঘিরে। আর এই জাতির কাছে চা যেমন পছন্দের পানীয়। আবার অন্যদিকে মিষ্টি বলতে অনেক সময়ই সবার আগে উঠে আসে রসগোল্লার নাম। আর এই দুটি জিনিসই এবার মিলে মিশে একাকার হয়ে গিয়েছে নেটপাড়ায় এবং একইসাথে তা হয়েছে ভাইরালও।

চায়ের মধ্যে রসগোল্লা দিয়ে খাওয়া হচ্ছে আর এটাই নাকি এখনকার ভাইরাল বা ট্রেন্ডিং রসগোল্লা চা। আর এসব দেখে শুনে একদল নেটিজেন যেমন মজা পেয়েছেন, তেমনই কেউ কেউ আবার বেজায় বিরক্ত হয়েছেন। তাঁরা রীতিমত চায়ের জন্য 'বিচার' চাইছেন!

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করা হয় এই ভাইরাল ভিডিয়ো। বর্তমানে সেটার ক্লিপ এবং ছবি ভীষণই ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে মূল ভিডিয়োটি ১১.২ মিলিয়ন ভিউজ পেয়েছে যা এখনও বেড়ে চলছে। অনেকে এভাবে চায়ের মধ্যে রসগোল্লা ফেলে সেটাকে খেতে দেখে বিরক্ত প্রকাশ করেছেন। কেউ কেউ আবার বেচারা চায়ের জন্য ন্যায় বিচার চেয়েছেন। হবে না! বাঙালির এত সাধের পানীয়কে নিয়ে ছেলেখেলা মানা যায় বলুন তো!

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…