Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Odisha

2 years ago

Astha special train from Odisha:সম্বলপুর থেকে অযোধ্যা পর্যন্ত আস্থা স্পেশাল ট্রেনের যাত্রা শুরু, ভক্তদের উচ্ছ্বাসে খুশি ধর্মেন্দ্র প্রধান

Astha special train from Odisha
Astha special train from Odisha

 

সম্বলপুর, ২০ ফেব্রুয়ারি : ওডিশার সম্বলপুর থেকে উত্তর প্রদেশের অযোধ্যা পর্যন্ত "আস্থা স্পেশাল ট্রেন"-এর যাত্রা শুভ সূচনা হয়ে গেল। মঙ্গলবার সকালে ওডিশার সম্বলপুর স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে সম্বলপুর-অযোধ্যা আস্থা স্পেশাল ট্রেনের যাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিশেষ এই ট্রেন অযোধ্যায় উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে রামময় হয়ে ওঠে সম্বলপুর স্টেশন। অগণিত ভক্তরা "জয় শ্রীরাম" ধ্বনি দিতে থাকেন।

সম্বলপুর-অযোধ্যা আস্থা স্পেশাল ট্রেনের যাত্রার সূচনা করার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্ৰী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, "দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে ২২ জানুয়ারি। ভারতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। ভক্তরা মঙ্গলবার সম্বলপুর থেকে যাত্রা করেছেন। আমি এখানে এসেছি তাদের সঙ্গে দেখা করতে। তাঁদের মাধ্যমে আমিও রামলালর দর্শন পাব।"


You might also like!