Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Odisha

7 months ago

Deadly Shooting in Odisha: ওড়িশায় বিজেপি নেতাকে গুলি করে খুন, তদন্ত শুরু পুলিশের

Senior advocate and BJP leader Pitabash Panda
Senior advocate and BJP leader Pitabash Panda

 

বেরহামপুর, ৭ অক্টোবর : ওড়িশার বেরহামপুরে খুন হলেন বিজেপি নেতা পিতাভাস পান্ডা। সোমবার রাত ১০টা নাগাদ বিজেপি নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই খুনের ঘটনার তদন্তে তিনটি দল গঠন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ব্রহ্মনগরে বিজেপি নেতার বাসভবনের বাইরে, যেখানে দুই আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গুরুতর জখম অবস্থায় পান্ডাকে বেরহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পান্ডা বেরহামপুরের একজন বিশিষ্ট আইনজীবী এবং ওড়িশা রাজ্য বার কাউন্সিলের সদস্য ছিলেন। তার অকাল মৃত্যুতে আইনজীবি মহল এবং রাজনৈতিক মহলে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।

You might also like!