Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Odisha

2 years ago

Congress candidate Urvashi Bhattacharya:কাঁথিতে সৌমেন্দুর বিপরীতে কংগ্রেসের প্রার্থী উর্বশী ভট্টাচার্য

Congress candidate Urvashi Bhattacharya
Congress candidate Urvashi Bhattacharya

 

কলকাতা  : লোকসভা ভোটে এবার বাংলার আরও একটি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।  ওড়িশার তিন আসন-সহ বাংলার কাঁথি লোকসভা আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। বাংলার ৪২ আসনের মধ্যে অন্যতম হাইভোল্টেজ আসন হল কাঁথি। এবার কাঁথি থেকে প্রার্থী হয়েছে সৌমেন্দু অধিকারী। এবার সেই জায়গায় কংগ্রেস প্রার্থী করল উর্বষী ভট্টাচার্যকে।

পেশায় আইনজীবী উর্বষী ভট্টাচার্য কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বাংলার রাজনীতিতে সেভাবে পরিচিত মুখ না হলেও, কংগ্রেসি ঘরানার রাজনীতিতে বহুকাল ধরে রয়েছেন তিনি। কংগ্রেসের দিল্লি নেতৃত্বের সঙ্গেও তাঁর বেশ ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে চর্চা রয়েছে রাজনৈতিক মহলে। বঙ্গ রাজনীতিতে একেবারে সামনের সারিতে না থাকলেও, রাজনীতির আঙিনায় একেবারেই নবাগতা নন তিনি। এক দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত। এবারের লোকসভা ভোটে হাইভোল্টেজ কাঁথিতে সেই উর্বষী ভট্টাচার্যের উপরেই ভরসা রাখল কংগ্রেসের দিল্লির নেতৃত্ব। এদিকে কাঁথি লোকসভা কেন্দ্রে এবারের ভোটে তৃণমূল প্রার্থী করেছে উত্তম বারিককে।

You might also like!