Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Odisha

2 years ago

Child rescue in Odisha :৮-ঘন্টার প্রয়াসে মিলল সাফল্য, ওডিশার সম্বলপুরে নলকূপে পড়ে যাওয়া শিশু উদ্ধার

Child rescue in Odisha
Child rescue in Odisha

 

সম্বলপুর, ১৩ ডিসেম্বর : দীর্ঘ ৮-ঘন্টার প্রয়াসের পর মিলল সাফল্য। ওডিশার সম্বলপুর জেলায় গভীর নলকূপে পড়ে যাওয়া শিশুকে মঙ্গলবার গভীর রাতে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্বলপুর জেলায় রেঙ্গালি এলাকার লারিপালি অঞ্চলের ঘটনা। মঙ্গলবার দুপুরে শিশুটির কান্না শুনতে পান স্থানীয়রা, এরপরই প্রশাসনকে খবর দেওয়া হয়।

দমকল বাহিনী প্রথমে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানোর চেষ্টা করে। পরে অন্যান্য উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছয়। নলকূপের পাশে একটি গর্ত খনন করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় স্বাস্থ্য আধিকারিকদের একটি দলও। দমবন্ধ হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে উদ্ধারকারীরা একটি পাইপের মাধ্যমে বোরওয়েলে অক্সিজেন পাম্প পাঠান। ঠান্ডা থেকে শিশুকে বাঁচাতে ও নলকূপের ভিতরে উষ্ণতা নিশ্চিত করার জন্য একটি ফিলামেন্ট বাল্ব ভিতরে পাঠানো হয়েছিল। অবশেষে ভুবনেশ্বর থেকে ভিকটিম লোকেশন ক্যামেরা আনার পর, আট ঘণ্টার কঠিন অপারেশনের পর শিশুটিকে নিরাপদে বোরওয়েল থেকে উদ্ধার করা হয়।


You might also like!