Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

2 years ago

TCS Job: ফ্রেশারদের জন্য টিসিএসের বিরাট ঘোষণা, জানতে পড়ুন

TCS Recruitment news (Symbolic Picture)
TCS Recruitment news (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্যাম্পাস সিলেকশন করবে দেশের সবচেয়ে বৃহত্তম আইটি কোম্পানি। TCS- এর CEO এন গণপতি সুব্রামানিয়াম কোম্পানির এই আশু পরিকল্পনার বিষয়ে জানিয়েছেন।সূত্রের খবর,এই আইটি কোম্পানি 40,000 ফ্রেশার নিয়োগ করতে চলেছে।

 গণপতি সুব্রামানিয়াম জানান, চলতি আর্থিক বছরেই 40,000 ফ্রেশার নিয়োগের পরিকল্পনা নিয়ে কাজ করছে সংস্থা। তাঁর কথায়, "আমরা সাধারণত 35,000 থেকে 40,000 জনকে নিয়োগ করি। এবারও সেই পরিকল্পনাই রয়েছে। আমরা সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছি।" বিশেষ বিষয় হল TCS -এর 6.14 লাখ কর্মী রয়েছে।

এমন একটি সময়ে টিসিএস এই খবর নিয়ে এল, যখন অন্য কোম্পানি নিয়োগ থেকে পিছিয়ে আসছে। বিশেষ করে ফ্রেশারদের চাকরির জায়গা কমছে। ইনফোসিসের CFO নীলাঞ্জন রায় সম্প্রতি এমনই খারাপ খবর শুনিয়েছেন। তিনি জানিয়েছেন, গত বছর ইনফোসিস 50,000 ফ্রেশারকে চাকরি দিয়েছিল। চাহিদা না বাড়লে সংস্থাটি ক্যাম্পাসিংও করবে না বলে জানিয়ে দিয়েছে।

বর্তমানে টিসিএস নিয়ে সংবাদমাধ্যম থেকে শুরু করে আইটি জগতে জোর আলোচনা চলছে। তবে তা কোম্পানির জন্য মোটেই সুখকর নয়। নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়েছে টিসিএস-এর নাম। কোম্পানি অবশ্য এক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে। ঘটনার তদন্ত করে 16 জন কর্মী ছাঁটাই করা হয়েছে। একইসঙ্গে 6টি সরবরাহকারী কোম্পানির সঙ্গেও সম্পূর্ণ বাণিজ্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে, অবশ্য পালনীয় আচরণবিধি না মেনে চলার জন্যই কোম্পানি এই শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে।রবিবার সন্ধ্যায় এই কেলেঙ্কারির বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে আপডেট জানায় কোম্পানি। 2023 সালের জুন মাসে ঘুষ-চাকরি নিয়ে এই অভিযোগ সামনে এসেছিল। এরপর থেকেই এই বিষয়ে তদন্ত চালাচ্ছিল টিসিএস। সেই তদন্তের পরেই এবার ব্যবস্থা নিল কোম্পানি।

এছাড়াও, সম্প্রতি টিসিএস আরও একটি ঘোষণা করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, কোম্পানির 70 শতাংশ কর্মীই 100 শতাংশ ভ্যারিয়েবল পে পাবে। বাকি 30 শতাংশ কর্মী ভ্যারিয়েবল পে পাবে কাজের উপর নির্ভর করে।

You might also like!