Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Tomato Farmer:টমেটো বেচে কোটিপতি কৃষক! অন্ধ্রপ্রদেশে টমেটো বিক্রি করে এক মাসে কৃষকের আয় 3 কোটি

Farmers earn 3 crores in a month by selling tomatoes in Andhra Pradesh
Farmers earn 3 crores in a month by selling tomatoes in Andhra Pradesh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   এই মুহূর্তে কোনো অজ্ঞাত কারণে টমেটোর দামে আগুন লেগেছে। ১২৫ -১৫০ টাকা কেজি দামে বিকোচ্ছে টমেটো। এর ফলেই চন্দ্রমৌলির মতো কৃষকেরা লাভ করেছে বিস্তর। অন্ধ্রপ্রদেশের এক কৃষক টমেটো চাষ করে কোটি টাকা আয় করেছেন বলে জানা গিয়েছে। সোমলা মণ্ডলের কলাকামান্দা গ্রামের কৃষক চন্দ্রমৌলির পরিবার যৌথ চাষ করে থাকেন। তাঁদের মোট ৩২ একর জমি রয়েছে। তাঁর পরিবার বহু বছর ধরে টমেটো চাষ করে আসছে। চন্দ্রমৌলি বলেন, তিনি সবসময়ই উদ্ভাবনী পদ্ধতিতে চাষ করতে পছন্দ করেন। প্রতি বছর জুলাই মাসে ফলন হবে এমন লক্ষ্য রেখেই এপ্রিল মাসে টমেটো বীজ রোপণ করেন। সেই মতো এ বারও তাই করেছিলেন। 

সেখানে তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে বিরলগোত্রীয় টমেটো গাছ রোপণ করেন। রীতিমতো অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করেন তিনি। যে কারণে দ্রুত ফলনের সুফলও পান। জুনের শেষে খেতের টমেটোগুলি তিনি বাজারজাত করেন। আর তারপরই ঘটে যায় ম্যাজিক।

কর্ণাটকের কোলার মার্কেটে পরবর্তী মাস দেড়েক সময়ে তিনি বিক্রি করেন ৪০ হাজার বাক্স টমেটো। ১৫ কেজির টমেটো ক্রেটের দাম ছিল ১ হাজার থেকে দেড় হাজার টাকা। সব মিলিয়ে সবশুদ্ধ ৪ কোটি টাকার টমেটো বিক্রি করেন তিনি। কিন্তু ওই ২২ একর জমিতে টমেটো চাষের খরচই প্রায় ১ কোটি টাকা। বিপুল অর্থ বিনিয়োগ করার সুফলও পেয়ে গিয়েছে তিনি। একলপ্তে লাভের অঙ্ক ছুঁয়েছে ৩ কোটির ঘর। স্বাভাবিক ভাবেই বেজায় খুশি চন্দ্রমৌলি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…