Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

3 years ago

Indian Oil Corporation Recruitment 2023: ইন্ডিয়ান অয়েলের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন সদ তথ্য

Indian Oil Corporation (Symbolic Picture)
Indian Oil Corporation (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিয়ান অয়েল। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই পদে আবেদনের যোগ্য। নিযুক্তদের সংস্থার প্রয়োজন অনুসারে দেশের যে কোনও জায়গায় পোস্টিং হতে পারে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য এবিষয়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। 

নিয়োগ হবে সংস্থার কর্পোরেট কমিউনিকেশনস, হিউম্যান রিসোর্সেস এবং মার্কেটিং বিভাগে। আবেদনের জন্য প্রার্থীদের এই তিনটির মধ্যে একটি বিষয়ে ২০২৩-এর জুন মাসের ইউজিসি নেট পরীক্ষা দিয়ে পেতে হবে ন্যূনতম নম্বর। পরীক্ষার দু’টি পেপারে জেনারেল/ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া/ ওবিসি (এনসিএল)-দের ৪০ শতাংশ এবং এসসি/ এসটি/ পিডাব্লিউবিডি প্রার্থীদের ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ৫০,০০০-১,৬০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগ সুবিধা।প্রতিটি পদের জন্য রয়েছে আলাদা শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার মাপকাঠিও।

নিয়োগের জন্য চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে প্রার্থীদের ২০২৩-এর জুন মাসের ইউজিসি নেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন এবং গ্রুপ টাস্ক এবং লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে। প্রার্থীদের ইন্ডিয়ান অয়েল-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সঙ্গে জমা দিতে হবে সমস্ত নথিও। আবেদনের শেষ দিন আগামী ১৫ জুলাই। 

নিয়োগ সংক্রান্ত বিশদে জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখুন। 

You might also like!