Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Cultivation of coriander leaves: মাটি ছাড়া ঘরে অভিনব ধনে পাতা চাষ ১২ মাস

Cultivation of coriander leaves
Cultivation of coriander leaves

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কৃষি প্রযুক্তির ব্যাপক উন্নতি হয়েছে ভারতে। নতুন নতুন গবেষণায় উঠে আসছে নতুন নতুন চাষের খবর। আজকে আমাদের বিষয় ১২ মাস মাটি ছাড়া ধনে পাতা চাষ। 

  মুদির দোকান থেকে কেনা ধনে নয়,কোনো নার্সারি থেকে ভালো ধনেবীজ কিনে আনতে হবে। কিনে এনে সেগুলিকে হাত দিয়ে হালকা ভেঙে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে জল নিয়ে তার উপর ঝুড়িটি বসিয়ে দিতে হবে, এবং ঝুড়ির মধ্যে ছড়িয়ে দিতে হবে বীজ গুলি। এমন ভাবে বীজগুলি ছড়াতে হবে যাতে সেই বীজ ঝুড়ির উপর থাকাকালীন জলে ভিজে থাকে। বীজের উপর ঢেকে দিতে হবে টিস্যু পেপার দিয়ে। এরপর এর থেকে অঙ্কুরোদগম শুরু হলে জল পাল্টাতে হবে ৭ দিন অন্তর। অল্প স্বল্প সার ও দেওয়া যেতে পারে। যেমন ওই জলে চিনি দুধ ছাড়া তৈরি করা চায়ের লিকার ঠান্ডা করে ৩/৪ চামচ বা কাঁঠালি কলার চোকলা ২/৩ দিন জলে ভিজিয়ে রেখে সেই জল অল্প করে দিতে পারেন। হালকা রোদে এই ঝুড়ি প্রতিদিন রাখলেই ১ মাসের মধ্যে আস্তে আস্তে এর থেকে ঝাঁক হয়ে বেরোতে থাকবে ধনেপাতা। এই পদ্ধতিতেই বাড়িতেই ১২ মাস প্রচুর মাত্রায় ধনে পাতা চাষ করা সম্ভব।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…