Breaking News

 

kolkata

3 years ago

Naushad Siddiqui: যা চলছে, তা হেনস্থা ছাড়া কিছুই হচ্ছে না : নওশাদ সিদ্দিকী

Naushad Siddiqui
Naushad Siddiqui

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : এখনও জামিন মেলেনি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর । এদিন দুপুরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে নওশাদ সিদ্দিকীকে। প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয় বিধায়ককে। প্রিজন ভ্যান থেকে নামার সময় নওশাদ বললেন, ‘আমার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও প্রমাণ দেখাতে পারবে না। কাউকে মারধর করতে বলা হচ্ছে, এমন একটি শব্দও দেখাতে পারবে না। যা চলছে, তা হেনস্থা ছাড়া আর কিছুই নয়। তবে এই হেনস্থা করে নওশাদ সিদ্দিকীর আইএসএফকে বা বাংলার বঞ্চিত মানুষকে আটকাতে পারবে না।’

নওশাদের মুক্তির দাবিতে সরব হয়েছে বাম শিবির। সরব বিজেপিও। বুধবার ভাঙড়ে জারি রয়েছে ১৪৪ ধারা।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফ-এর এক কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এরপরই গ্রেফতার করা হয়েছিল রাজ্য বিধানসভার একমাত্র অবিজেপি বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তারপর থেকে এখনও জামিন মেলেনি নওশাদের। আর এরই মধ্যে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করার সময় নওশাদ সিদ্দিকী জানিয়ে গেলেন, তাঁকে শুধুমাত্র হেনস্থা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলেই দাবি ভাঙড়ের বিধায়কের।

You might also like!