Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

Entertainment

2 hours ago

Celebrity Talk: ‘বিয়ে নিয়ে চটজলদি সিদ্ধান্ত নিলেই….’, জীবনসঙ্গী নির্বাচনে স্পষ্ট মত নবাব কন্যা সারার

Sara Ali Khan spoke about her idea of marriage
Sara Ali Khan spoke about her idea of marriage

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের অন্যতম জনপ্রিয় তরুণী অভিনেত্রী সারা আলি খান।  প্রথম ছবি ‘কেদারনাথ’-মুক্তির পর থেকেই দর্শকমহলে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন নবাব কন্যা সারা আলি খান। অভিনয় দক্ষতা, প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং সহজ-সরল আচরণের জন্য বরাবরই চর্চায় থাকেন সইফ-কন্যা। তবে কেরিয়ারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে, কবে বিয়ে করবেন অভিনেত্রী— সেই প্রশ্নই ঘুরপাক খায় ভক্তদের মনে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে এবং সম্পর্ক নিয়ে নিজের ভাবনা খোলাখুলি ভাগ করে নিয়েছেন সারা। অভিনেত্রীর মতে, বিয়ের সিদ্ধান্ত সবসময় ভেবেচিন্তে নেওয়া উচিত। কারণ চটজলদি সিদ্ধান্তের কারণে অনেকসময় দাম্পত্য সুখের হয় না। তাই সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার জন্য জীবনে কিছুটা অপেক্ষা করে যাওয়াই ভালো। সাক্ষাৎকারে সারা বলেন, “আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। তাই তাড়াহুড়ো করার চেয়ে অপেক্ষা করে সঠিক মানুষের সঙ্গে বিয়ে করাই শ্রেয়। আমি নিজের জীবনে খুশি, পরিপূর্ণ। তাই চটজলদি জীবনের বৃত্ত সম্পন্ন করতে বা ফাঁকা স্থান পূরণের জন্য জীবনসঙ্গী চাই না। আমি নিজেই সম্পূর্ণ, তাই আমাকে সম্পূর্ণ করার জন্য আপাতত কাউকে খুঁজছি না।”


বর্তমানে কেরিয়ারেই পুরো মনোযোগ দিতে চান অভিনেত্রী। ভবিষ্যতে যদি কখনও সঠিক সঙ্গী খুঁজেল পান তখন পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববেন। সারার সংযোজন, “তাড়াহুড়ো করে করা কোনও কাজ বা সিদ্ধান্ত সঠিক হয় না। তাই আমি এসব বিষয়ে একেবারেই তাড়াহুড়ো করি না।” সঞ্চালক সারার কাছে জানতে চান তিনি তাঁর সঙ্গীর ক্ষেত্রে ‘রেড ফ্ল্যাগ’ অর্থাৎ বিপরীতে থাকা মানুষটিকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করবেন? অভিনেত্রীর সপাট জবাব, “একেবারেই নয়, তবে আমি নিজের মতো করে কিছু চিন্তাভাবনা করি, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত। আর আমার মনে হয় না, সেটা কাউকে প্রভাবিত করবে। আমি ভীষণ ইতিবাচক একজন মানুষ।”

এই মুহূর্তে সারা-কে দেখা যাচ্ছে ‘পতি পত্নী অউর ওহ দো’-ছবিতে। সিনেমাটি বক্স অফিসে খুব বেশি সাফল্য না পেলেও তাঁর কমেডি টাইমিং প্রশংসা কুড়িয়েছে দর্শকদের একাংশের। যদিও ছবির প্রচারে সহ-অভিনেত্রী ওয়ামিকা গাব্বি এবং রকুল প্রীত সিং-কে এড়িয়ে যাওয়ার অভিযোগ ঘিরে সমাজমাধ্যমে কিছুটা সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। তবে সেই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি সারা। 

You might also like!