
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির জেরে জেরবার রাজ্য সরকার, এবার নতুন করে আরো এক নুর্নীতি তে নাম জড়ালো রাজ্য সরকারের। যা ঘিরে রীতি মত অস্বস্তিতে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ উঠল সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় রিপোর্ট বলছে মিড ডে মিলের খরচ বাড়িয়ে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
১৬ কোটি মিড ডে মিল কম দিয়ে ১০০ কোটি টাকা বেশি খরচ দেখানো হয়েছে বলে দাবি কেন্দ্রীয় রিপোর্টে। চলতি বছর জানুয়ারিকে জয়েন্ট রিভিউ মিশন গঠন করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেই মিশনের রিপোর্টে উল্লেখ, গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে স্থানীয় প্রশাসন মিড ডে মিল খাতে অত্যাধিক ব্যয় দেখিয়েছে।
এই প্রকল্পে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা, খাদ্যপণ্য়ের অসম বণ্টন, ভাত-ডাল এবং সবজি রান্নার ক্ষেত্রে ৭০ শতাংশ কম খরচ করা হয়েছে। আর প্রকল্পের টাকা বিভিন্ন খাতে ব্যবহার করা হয়েছে। এমনকী মেয়াদ উত্তীর্ণ খাবার ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।যে পরিমান খাবার তৈরি করা হয়েছে এবং যা হিসাব দেখানো হয়েছে তার মধ্যে আকাশ পাতাল ফারাক। তা নিয়ে রাজ্য সরকারকে উদ্বেগের কথা জানিয়েছে মন্ত্রক।
উল্লেখ্য, গত ২৪ মার্চ চিঠি দিয়ে রাজ্যকে বেনিয়মের কথা জানিয়েছে কেন্দ্র। গত ৩০ মার্চ কেন্দ্রের প্রশ্নের জবাব দিয়েছে রাজ্য। তাতে স্থানীয় পরিচালককে কেন্দ্রের অভিযোগের সরেজমিনে তদন্ত করতে বলা হয়েছে। গত ২৯ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মিশনের প্রতিনিধিরা খোঁজখবর করে যান। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই সচেতন হয়েছে কেন্দ্র।
রিপোর্টে উল্লেখ, যে সংখ্যক শিশুকে মিড ডে মিল সরবরাহ করা হয়েছে এবং যে সংখ্যা রাজ্যের রিপোর্টে দেখানো হয়েছে তাতে বিস্তর গড়মিল। জেলাস্তরে লগবুকে খতিয়ান সব থাকে। সেগুলি খতিয়ে দেখে উদ্বিগ্ন কেন্দ্রীয় মিশন। রিপোর্ট অনুযায়ী, ১৪০.২৫ কোটি মিল প্রধানমন্ত্রী পোষণ যোজনায় বণ্টন করা হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে। কিন্তু রাজ্যকে জেলাস্তরে পাঠানো রিপোর্টে সেই সংখ্যা ১২৪.২২ কোটি।অর্থাৎ ১৬ কোটি মিল বেশি দেখানো হয়েছে কেন্দ্রকে পেশ করা রাজ্যের রিপোর্টে। যার খরচ ১০০ কোটি টাকা অতিরিক্ত। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং স্কুলশিক্ষা সচিব মণীশ জৈনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
