Breaking News

 

kolkata

3 years ago

Weather Forecast : তিলোত্তমার তাপমাত্রা স্বাভাবিকের নীচেই, বিদায়বেলায় মৃদু শীতের আমেজ দক্ষিণবঙ্গে

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমেছে। মঙ্গলবার সকালেও কলকাতা এবং সংলগ্ন এলাকায় শীতের আমেজ অনুভূত হয়েছে। তিলোত্তমার তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচেই। এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার প্রাক্কালে মঙ্গলবার সকালেও শীতের আমেজ অনুভূত হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। ঠান্ডা ছিল দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচেই, এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার বাড়তে পারে তাপমাত্রার পারদ। স্বাভাবিকভাবেই কিছুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে শীত। উত্তরবঙ্গে অবশ্য আরও কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে। 

You might also like!