kolkata

3 years ago

Weather Forecast : বড় দিনের আগে আবহাওয়া নিয়ে বড় খবর দিল হাওয়া অফিস , জেনে নিন সব তথ্য

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ২৩ ডিসেম্বর : পশ্চিমবঙ্গ জুড়ে ঠাণ্ডার আমেজ। তবে, কোথাও বেশি, আর কোথাও কম, এই যা পার্থক্য। গ্রাম বাংলায় তথা জেলায় জেলায় শুক্রবার সকালেও জম্পেশ ঠাণ্ডা অনুভূত হয়েছে, তবে কলকাতায় এদিন সকালে ছিল মাঝারি ঠাণ্ডা। যদিও, কলকাতার তাপমাত্রা এদিনও ছিল নীচের দিকেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

এদিন সকালে কলকাতা ও জেলাগুলিতে শীতের শিরশিরানির পাশাপাশি কুয়াশাও ছিল। ক্যানিং থেকে কাকদ্বীপ, বহরমপুর থেকে বসিরহাট সর্বত্রই এদিন সকালে ছিল জমজমাট ঠাণ্ডা। এই শীতের আমেজের মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে বাড়তে পারে শীতের আমেজ। বড়দিনের আগে উধাও হতে পারে ঠাণ্ডা।


 

You might also like!