
কলকাতা, ২ জানুয়ারি : সাংস্কৃতিক শাখাকে আরও সক্রিয় করতে হবে। ইন্দ্রনীল সেন তা করেননি। সোমবার নজরুল মঞ্চে প্রকাশ্যেই ক্ষোভের সঙ্গে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভর্ৎসনা করেন মন্ত্রী-শিল্পী ইন্দ্রনীল সেনকে।
তৃণমূলনেত্রী বলেন, “যারা কাজ করতে আগ্রহী, তাদের কাজের সুযোগ করে দিতে হবে। এরপরই ইন্দ্রনীলের দিকে তাকিয়ে কড়া গলায় বলে দেন, “তুমি, রাজ (চক্রবর্তী) আর বাবুল (সুপ্রিয়) বসবে এটা নিয়ে। যে শিল্পীরা সময় দিতে চায় তাদের জন্য ভাবো। রাজকে দায়িত্ব দেওয়া আছে বলে কি তুমি কোনও দায়িত্ব নেবে না? শুধু গান করবে? সেটা চলবে না। সবাই মিলে কাজ করো। সাংস্কৃতিক পরিবার তৈরি করো।” এভাবেই ভরা সভাতে দলনেত্রীর কাছে ধমক খেলেন গায়ক তথা বিধায়ক।
ইন্দ্রনীল সেন। চড়া সুরে তাঁকে আরও দায়িত্ব নিয়ে কাজ করার বার্তাই দিলেন মমতা। ইন্দ্রনীল সেনের ‘দায়িত্ববোধের অভাব’ দেখে মেজাজ হারান মমতা।
