Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

6 hours ago

TMC Councilor Arrested: শ্লীলতাহানি ও ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা তারকেশ্বর চক্রবর্তী

TMC Councilor Tarkeshwar Chakraborty arrested
TMC Councilor Tarkeshwar Chakraborty arrested

 

কলকাতা, ২৭ জুন : শ্লীলতাহানি ও ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের হেভিওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলার তারকেশ্বর চক্রবর্তী। শুক্রবার গভীর রাতে সার্ভে পার্ক থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তৃণমূল নেতার এই গ্রেফতারিকে কেন্দ্র করে কসবা, সন্তোষপুর ও সার্ভে পার্ক এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় তাঁর মদতে এই ধরনের সমাজবিরোধী কাজকর্ম চলছিল। পুলিশ প্রশাসন অবশেষে ব্যবস্থা নেওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ।

পুলিশ জানিয়েছে, ধৃত নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে শনিবার তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সার্ভে পার্ক থানার পুলিশ।

You might also like!