Game

3 months ago

FIFA World Cup 2026: উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নকআউটে স্পেন

Uruguay 0-1 Spain; FIFA World Cup 2026
Uruguay 0-1 Spain; FIFA World Cup 2026

 

কলকাতা, ২৭ জুন : বাঁচা-মরার লড়াইয়ে কিছুই করতে পারল না উরুগুয়ে। নিজেদের সেরাটা মেলে ধরতে না পারলেও স্পেন টানা দ্বিতীয় জয় পেয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল। গুয়াদালাহারায় শনিবার সকালের ম্যাচে ১-০ গোলে জিতেছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা হল স্পেন। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে কেপ ভার্দে। আর ২ পয়েন্ট করে পাওয়া উরুগুয়ে ও সৌদি আরব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

স্পেনের বিপক্ষে উরুগুয়ের সামনে ছিল কঠিন সমীকরণ। শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে তাদের অন্তত ড্র করতেই হতো। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তাদের। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে আগেই শেষ ৩২ নিশ্চিত করা স্পেন। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে একমাত্র গোলটি করেছেন আলেক্স বায়েনা। ইউরোপীয় চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে পরবর্তী ম্যাচে অস্ট্রিয়া বা আলজেরিয়ার মুখোমুখি হবে।

You might also like!