Breaking News
 
Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি

 

Entertainment

3 months ago

Akshay at Vaishno Devi: ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর আগে বৈষ্ণোদেবীতে অক্ষয়, স্মরণ করলেন শৈশবের ভয়াবহ অসুস্থতার স্মৃতি

Akshay Kumar visted Vaishno Devi amid heavy security
Akshay Kumar visted Vaishno Devi amid heavy security

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নতুন ছবি মুক্তির আগে আবারও আধ্যাত্মিক সফরে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। বহু প্রতীক্ষিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’- মুক্তির আগে জম্মু-কাশ্মীরের পবিত্র বৈষ্ণোদেবীতে পুজো দিতে গেলেন অভিনেতা। মন্দির প্রাঙ্গণ থেকে তাঁর একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, সাদা পাঞ্জাবি-পাজামা পরে হাতে পুজোর সামগ্রী নিয়ে মন্দিরের দিকে এগোচ্ছেন অক্ষয়। নিরাপত্তারক্ষীদের বেষ্টনীতে থাকলেও অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তেও দেখা যায় তাঁকে। নতুন ছবির সাফল্যের কামনায় তাঁর এই সফর বলে মনে করছেন অনেকে।

অক্ষয়ের কাছে বৈষ্ণোদেবীর গুরুত্ব অবশ্য শুধুই ধর্মীয় বিশ্বাসে সীমাবদ্ধ নয়। এই তীর্থস্থানকে ঘিরে রয়েছে তাঁর জীবনের এক আবেগঘন স্মৃতি। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, সন্তানলাভের আশায় তাঁর বাবা-মা বৈষ্ণোদেবীতে প্রার্থনা করেছিলেন। সেই মানতের পরই তাঁর জন্ম হয় বলে পরিবারের বিশ্বাস। তবে শৈশবে এই তীর্থযাত্রাতেই এক ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। অক্ষয়ের কথায়, খুব ছোট বয়সে বাবা-মায়ের সঙ্গে বৈষ্ণোদেবী দর্শনে গিয়ে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রিতে পৌঁছে যায় এবং একসময় তিনি অচেতন হয়ে পড়েন। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে, চিকিৎসকদের পরামর্শে তাঁকে দ্রুত দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়েছিল।

বহু বছর পর সেই স্মৃতিকে সঙ্গে নিয়েই আবারও বৈষ্ণোদেবীর দ্বারস্থ হয়েছেন অভিনেতা। এদিকে আগামী ২৬ জুন মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। দীর্ঘদিন বক্স অফিসে কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও নতুন এই ছবিকে ঘিরে আশাবাদী অক্ষয় এবং তাঁর অনুরাগীরা। এখন দেখার, আধ্যাত্মিক সফরের পর বড়পর্দায় কতটা জাদু দেখাতে পারেন বলিউডের খিলাড়ি। 


You might also like!