Country

4 hours ago

Vadodara Highway Accident: ভদোদরা হাইওয়েতে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত ৫, জখম ২৬

Vadodara Highway Accident
Vadodara Highway Accident

 

ভদোদরা, ১৭ জুন : গুজরাতের ভদোদরা-জেরোড হাইওয়েতে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। বুধবার ভোরে একটি যাত্রীবাহী লাক্সারি বাসের সঙ্গে ট্রাকের জোরালো ধাক্কায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন বাসযাত্রী। এই ঘটনায় আরও ২৬ জন যাত্রী কমবেশি জখম হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোরের আলো ফোটার আগেই দুর্ঘটনাটি ঘটায় প্রাথমিকভাবে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ভদোদরা-জেরোড হাইওয়ের ওপর কোটাম্বি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে থাকা লাক্সারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই তার সামনে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই মারাত্মক ছিল যে বাসের সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

দুর্ঘটনায় আহত ২৬ জন যাত্রীকে উদ্ধার করে দ্রুত ভদোদরার শিবাজী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। বাসের গতি অতিরিক্ত থাকার কারণেই এই দুর্ঘটনা নাকি চালক ঘুমিয়ে পড়েছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!