kolkata

3 years ago

Kalpa Taru Utshav : আজ কল্পতরু উৎসব, রামকৃষ্ণ ভক্তদের ভিড় কাশীপুর উদ্যানবাটিতে

Kalpa Taru Utshav
Kalpa Taru Utshav

 

কলকাতা, ১ জানুয়ারি : আজ ১ জানুয়ারি কল্পতরু উৎসব। এদিন ভোররাত থেকেই সার বেঁধে ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন কাশীপুর উদ্যানবাটিতে। এখানে এদিনেই রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। তাই রামকৃষ্ণ অনুগামীদের কাছে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।

শুধু কাশীপুর উদ্যানবাটিই নয়, রামকৃষ্ণ ভাবান্দোলেনর সঙ্গে সম্পৃক্ত সকলেই এইদিনে পুজোপাঠের মধ্য দিয়ে শুরু করেন। উদ্যানবাটি ছাড়াও কলকাতার যোগোদ্যান, মায়ের বাড়ি, কাচের মন্দির, বলরাম বসুর বাড়িতেও বহু ভক্ত সমাগম হয়। ভোর থেকে বেদপাঠ, ভক্তিগীতি ও রামকৃষ্ণ ভজনায় দিনটি পালিত হয়।

১৮৮৬ সালের ১ জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষদিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন।


You might also like!