
নয়া দিল্লি , ২৭ মে : ইউনিটি কাপ ২০২৬-এর পর ভারত তাজিকিস্তান সফরে যাবে। ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো চলাকালীন জুনে একটি প্রীতি সফরের জন্য ভারতীয় ফুটবল দল ৩১ মে লন্ডন থেকে তাজিকিস্তানের উদ্দেশে রওনা হবে। ভারতীয় দলটি আগামী ৫ জুন এবং ৯ জুন তাজিকিস্তানের হিশোর সেন্ট্রাল স্টেডিয়ামে দলটির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে।
দুটি প্রীতি ম্যাচই ভারতীয় সময় রাত ৮:৩০ মিনিটে হবে। ভারতীয় কোচ খালিদ জামিল এই দুটি প্রীতি ম্যাচের জন্য নতুন খেলোয়াড়দের দলে ডাকবেন বলছেন। তাই সম্ভাবনা রয়েছে যে ইউনিটি কাপ ২০২৬-এর জন্য ইতোমধ্যে যুক্তরাজ্যে থাকা বর্তমান দলে কিছু নতুন খেলোয়াড় যুক্ত হতে পারেন প্রীতি ম্যাচগুলোর জন্য। উল্লেখ,এই প্রীতি সফরে ফিলিস্তিনের অংশ নেয়ার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে ব্লু টাইগার্স এখন তাজিকিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে।
