Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Tourism of Bengal : বিনিয়োগ টানতে এবার পর্যটনকে শিল্পের মর্যাদা রাজ্যের

tourism  industry of Bengal (Symbolic Picture)
tourism industry of Bengal (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পূ্র্বভারতে এই প্রথম কোনও রাজ্য পর্যটনকে শিল্পের তকমা দিল। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্পপতি ও বণিকসভার পক্ষ থেকে পর্যটনকে শিল্পের তকমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করেন। মন্ত্রিসভার সদস্যরা তাঁর সঙ্গে সহমত পোষণ করেন।

নবান্নের কর্তারা জানাচ্ছেন, শিল্পের তকমা পেলে পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। যাঁরা পর্যটন কেন্দ্র গড়তে চান, তাঁরা ব্যাঙ্ক থেকে সহজ শর্তে বড় অঙ্কের ঋণ পাবেন। ভূমি সংক্রান্ত বিষয়েও সুবিধা হবে। ‘‌ফ্রি হোল্ড’‌ অর্থাৎ লিজে পাওয়া জমির মালিকানা পেতে সুবিধা হবে। জমির চরিত্র বদল সহজে করা যাবে। জল, বিনোদন সংক্রান্ত করের ক্ষেত্রে প্রচুর ছাড় পাওয়া যাবে। শিল্পের জন্য রাজ্য সরকারের যে বিশেষ নীতি রয়েছে পর্যটন ক্ষেত্রের জন্য তা প্রযোজ্য হবে। ২০২১ সালে রাজ্য সরকার শিল্পে বিনিয়োগ টানতে বিশেষ উৎসাহভাতা নীতি ঘোষণা করেছিল। এবার সেই সুবিধা পর্যটন শিল্পও পাবে।

বাঙালিরা ভ্রমণপিপাসু, তাই পর্যটনকেন্দ্র যত বাড়বে তত সেই এলাকার আর্থিক উন্নয়ন ঘটবে। এই ক্ষেত্রটিকে আরও উন্নত করতেই। শিল্পের তকমা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন প্রশাসক মহলের একাংশ।‌ সম্প্রতি মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশে পর্যটন ক্ষেত্রকে শিল্পের মর্যাদা দেওয়া হয়েছে।

You might also like!