Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Nico Park: সাত দিনের মহড়া শেষ, অন্তত তিন মাস নিকো পার্কের সামনে যান চলাচল নিয়ন্ত্রণ

Nico Park (File Picture)
Nico Park (File Picture)

 

কলকাতা, ১৫ জুন: ৯ থেকে ১৫ জুন — সাত দিনের মহড়া শেষ হলো কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের নিকো পার্ক স্টেশন সংলগ্ন এলাকায়। এই মহড়া ট্রাফিক ব্লকের। ট্রোর অরেঞ্জ লাইনের ওই এলাকায় যে নির্মাণকাজ চলছে, সেখানেই একটি ‘নন-কনকোর্স স্ল্যাব’ ঢালাই করার কাজে খুব শিগগিরই হাত দিতে চলেছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। তার জন্য অন্তত তিন মাস নিকো পার্কের সামনের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে গাড়িগুলোকে অন্য কোনও দিকে ঘুরিয়েও দেওয়া হতে পারে।

কোন রুটের গাড়ি কোন দিকে ঘোরানো হবে, তারই মহড়া চলল এক সপ্তাহ ধরে। পুলিশের থেকে অনুমতি পেলেই বাস্তবে ট্রাফিক ব্লক নিয়ে স্ল্যাব ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে।

মেট্রোর স্টেশনকে ভায়াডাক্টের সঙ্গে যুক্ত করে যে স্ল্যাব, তারই পোশাকি নাম নন-কনকোর্স স্ল্যাব। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজে গতি আনার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া শুরু হয়েছে বেশ কয়েক মাস আগেই। এই লাইনে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত অংশে বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণ শুরু হওয়ার পরেই রুবি থেকে বেলেঘাটা এবং বিমানবন্দরের দিকে আরও কত দ্রুত এগিয়ে যাওয়া যায়, সেদিকে মন দিয়েছে নির্মাণের দায়িত্বে থাকা আরভিএনএল।

You might also like!