West Bengal

2 hours ago

West Bengal Assembly Election:শুভেন্দুর অভিযোগেই তৎপর কমিশন! বুথে অনিয়মে সাসপেন্ড একাধিক ভোটকর্মী

The Commission swings into action following Suvendu's complaint.
The Commission swings into action following Suvendu's complaint.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :  West Bengal Assembly Election 2026-এর ভোট চলাকালীন পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।অভিযোগ, দুপুরের সময় প্রিসাইডিং অফিসার কর্মীদের নিয়ে বুথ ফাঁকা রেখে মধ্যাহ্নভোজে যান। সেই সময় সেক্টর অফিসারকেও বুথে পাওয়া যায়নি। ফলে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয় বলে স্থানীয় সূত্রের দাবি।ঘটনার পর বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে। দ্রুত জেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ওই বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার এবং সংশ্লিষ্ট কর্মীদের সাসপেন্ড করা হয়েছে।

জানা যাচ্ছে, অন্যান্য কেন্দ্রের মতোই পিংলা বিধানসভার ৯ নম্বর বুথেই সকাল থেকেই ছিল ভোটারদের লম্বা লাইন। বেলা গড়াতেই ভোটারদের ভিড় বাড়ে। কিন্তু অভিযোগ, তার মাঝেই বুথ ছেড়ে খেতে চলে যাযান প্রিসাইডিং অফিসার। তবে তিনি একা নন, সঙ্গে নিয়ে যান ভোটগ্রহণের দায়িত্বে থাকা অন্যান্য আধিকারিকদেরও। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা প্রিসাইডিং অফিসার-সহ অন্যান্য আধিকারিকদের ভিড়ের কথা বলা হলে জানানো হয়, ‘আমরা বাইরে আছি, পরে আসছি।’ সেই সময় পাওয়া যায়নি সেক্টর অফিসারকেও।ঘটনার খবর যায় নির্বাচন কমিশনে। এরপরেই বুথের প্রিসাইডিং অফিসার-সহ সমস্ত নির্বাচন কর্মীদের সাসপেন্ড করে ঘটনার তদন্তের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, রিজার্ভ পোলিং পার্টিকে কাজ চালানোর নির্দেশ দেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।  

বলে রাখা প্রয়োজন, তাৎপর্যপূর্ণ এদিনই পিংলার ওসি চিন্ময় প্রামাণিকের অপসারণের দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন। শুভেন্দুর অভিযোগ, বিজেপির এজেন্টদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। অবিলম্বে পিংলার ওসিকে সরাতে হবে। এই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগ জানান নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। আর এরপরেই এই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

You might also like!