kolkata

3 years ago

Teeth Care : দাঁতে হলুদ ছোপ পড়েছে? ভরসা রাখুন এই ঘরোয়া টোটকাতে

Teeth Care
Teeth Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুন্দর মুখে সুন্দর হাসি সব সময়ই নজরকাড়া! কিন্তু আপনার দাঁতের হলদে ছোপ আপনাকে লজ্জায় খেলছে? তবে ভরসা রাখুন সহজ কিছু ঘরোয়া পদ্ধতিতে। 

১/ বেকিং সোডা 

এক চামচ বেকিং সোডা। তার সঙ্গে মিশিয়ে নিন দুই চামচ জল। এই দুইয়ের মিশ্রণে একটি ঘন পেস্ট তৈরি হবে। সেটিই আপনার দাঁত সাদা করতে কাজে লাগবে। আপনার টুথব্রাশেই এই মিশ্রণ নিন। ২ মিনিট এভাবেই মাজতে থাকুন। নিয়মিত বেকিং সোডা দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে। এতে দাঁতের দাগ-ছোপ দূর হবে। 

২/ পাতিলেবু 

পাতিলেবুর খোসা ভাল করে রোদে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুড়ো করে নিন,এরপর প্রয়োজন মত গরম জলে পাতিলেবুর খোসার গুঁড়ো মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে সেই পেস্ট দিয়ে দাঁত মাজুন। সপ্তাহে অন্তত দুইবার এই মিশ্রণ দিয়ে দাঁত মাজলে উপকার পাবেন। 

৩/ তুলসি  পাতা 

ভালকরে দাঁত মেজে নেবার পর কয়েকটি তুলসি পাতা থেতো করে নিয়ে তা দিয়েই দাঁত এবং মাড়ি ঘষে নিন। এতে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে। দাঁতের খারাপ ব্যাকটেরিয়াও ধ্বংস হবে। ক্যাভিটির মতো সমস্যা দূরে থাকবে। দাঁতের সাদা ভাবও ফিরে আসবে। 

৪/ নারকেল তেল 

দাঁতের সাদা ভাব বজায় রাখতে দুই চামচ নারকেল তেল নিন সেটি ভালো করে দাঁতে লাগিয়ে নিন। তারপর মিনিট দুয়েক ওভাবেই রাখুন এবং তারপর মুখ ধুয়ে ফেলুন। এই ঘরোয়া টোটকাতে ফল পাবেনই।নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড দাঁতের স্বাস্থ্যকে ভাল রাখতে সাহায্য করে। 

You might also like!