Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Weather forecast of Bengal: ভ্যাপসা গরমে অতিষ্ঠ কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, ৫ সেপ্টেম্বর অবধি রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস

Weather forecast of Bengal (File Picture)
Weather forecast of Bengal (File Picture)

 

কলকাতা, ৪ সেপ্টেম্বর: বৃষ্টি যে হচ্ছে না তা নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সাময়িকের জন্য গরম থেকে স্বস্তি মিলছে। কিছু সময় অতিক্রান্ত হতেই বাড়ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, যে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে।

আবহাওয়া বিজ্ঞানী ডঃ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৬-৯ সেপ্টেম্বর কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে, আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। বাড়বে গরমের দাপট।

You might also like!