
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ নবী দিবসে এক অন্য রকম মেজাজে দেখা গেল টলিউডের অন্যত্তম চর্চিত নায়িকা নুসরত জাহান। র বিশেষ দিনে পার্ক স্ট্রিটের এক মুসলিম অনাথ আশ্রমে দেখা সেখানকার কচিকাচাদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল শাসকদলের এই সাংসদকে।
এর পর তিনি যান এ কে ফজলুল হক গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানকার পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নিলেন উৎসবের অনাবিল আনন্দ। এদিন সেখানকার ছাত্রীদের সঙ্গে মন খুলে আড্ডা দেওয়ার পাশাপাশি কচিকাচাদের নিজে হাতে বিরিয়ানি বেড়ে খাওয়ান। আর সেই ভিডিও নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করে খুশির বার্তা দিলেন সাংসদ-অভিনেত্রী।
নুসরত লিখলেন, “যখনই হোক, যেমনই হোক না কেন আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা নিঃস্বার্থ। ভালোবাসার ভাষায় কথা বলাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। সকলকে ইদ-উল-উন নবী মুবারক যাঁরা পালন করছেন।” সেই ভিডিওতেই নুসরতকে দেখা গেল হালকা গোলাপি রঙের সালোয়ার পরনে। তাঁর ক্যামেরায় ধরা পড়ল পড়ুয়াদের হাসিমুখ। আবার কখনও বা খুদেকে কোলে নিয়ে আদর করতেও দেখা গেল সাংসদ-অভিনেত্রীকে। তবে এমন অভিনব উদ্যোগ নিয়েও কটাক্ষের মুখে পড়তে হল নুসরতকে। নিন্দুকদের দাবি, “সামনেই ভোট আসছে, সেইজন্যই এখন এসব করছেন…।”
