Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

kolkata

1 month ago

Sujit Basu: সুজিত বসুর জামিন মামলায় নতুন মোড়, রায়দানের আগেই সরে দাঁড়ালেন বিচারপতি

Sujit Basu
Sujit Basu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে পালাবদলের পর পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু। তাঁর জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে চলছিল শুনানি। সোমবারই সেই মামলার শুনানি শেষ হয়েছিল। কিন্তু রায় ঘোষণার আগেই মামলাটি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ফলে সুজিত বসুর জামিন মামলার পরবর্তী শুনানি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হল। 

কিন্তু কেন এভাবে রায়দান স্থগতি রাখার পরে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি? গতকাল, মঙ্গলবার সুজিত বসুর এক আইনজীবী বিচারপতি শুভ্রা ঘোষের চেম্বারে গিয়েছিলেন। সেসময় চেম্বারে ছিলেন না বিচারপতি শুভ্রা ঘোষ। তাঁর অনুপস্থিতিতে বিচারপতির ব্যক্তিগত সচিবকে চেম্বারে থাকা ফাইল দিতে বলেছিলেন প্রাক্তন দমকলমন্ত্রীর আইনজীবী! সেই বিষয়টি জানতে পারেন বিচারপতি শুভ্রা ঘোষ। এই ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়েই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিচারপতি। 

এই বিষয় সম্পর্কে বিচারপতি শুভ্রা ঘোষ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে জানিয়েছেন। ফলে মামলা এই মুহূর্তে প্রধান বিচারপতির কাছে রয়েছে। প্রধান বিচারপতি এবার ঠিক করবেন, সুজিত বসুর জামিনের মামলা কোন বেঞ্চে হবে? এই ঘটনা জানাজানি হতে হাই কোর্টেও গুঞ্জন, চর্চা শুরু হয়েছে। গত ১১মে সুজিতকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ১৫০ চাকরি ঘুরপথে হয়েছিল। 

You might also like!