kolkata

3 years ago

Howrah Ram Navami Rally Case : 'নাটের গুরু বিজেপি', হাওড়া কাণ্ডে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ৩১ মার্চ : হাওড়া কাণ্ডে কড়া ভূমিকা নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের পাশাপাশি হামলাকারীদের উদ্দেশে কড়াবার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “আমরা হাতে চুড়ি পড়ে বসে নেই। নাটের গুরুদের দিকে নজর রাখা হচ্ছে। তাঁঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।”

শুক্রবার সকালে সংবাদমাধ্যমকে দেওয়া বার্তায় তিনি জানান, “কোনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনা ঘটাতে পারে না। ওদের রমজান চলছে। ওরা কোনও অন্যায় করেনি। হিন্দুরাও এধরনের কাজ করতে পারে না। সরাসরি হামলা হয়েছে। এই হামলা ডাকাতরা করে।” শুক্রবারের পবিত্র নমাজের সময় হাওড়ায় ফের উসকানি দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে শান্তিবজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রামনবমীর সন্ধেয় হাওড়া অশান্তির ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাতেই সে বার্তা দিয়েছিলেন। গোটা ঘটনার দায় গেরুয়া শিবিরের উপর চাপিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, “বিজেপির অনেক শাখা রয়েছে। ওরাই পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটিয়েছে।”

তাঁর আরও সংযোজন, “একমাস আগে পরিকল্পনা করেছে ওরা। সেটা জানতে পেরেছি। যারা হামলা চালিয়েছে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করব আমরা। এনিয়ে আমরা আগেই আইন করে ফেলেছি।”


You might also like!