kolkata

3 years ago

Mamata Banerjee : ২৫শে শীতকালীন অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২১ নভেম্বর  : আগামী ২৫ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে আসবেন। ওই দিনই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি বিধানসভার নতুন সংগ্রহশালা এবং ডিজিটাল গ্রন্থাগারের উদ্বোধন করবেন।

শাসকদল সূত্রে খবর, শীতকালীন অধিবেশনে ওই এক দিনই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার (২৫ নভেম্বর) বিধানসভার বিরতির সময় এই বৈঠকটি হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

সূত্রের খবর, উদ্বোধনে উপস্থিত থাকতে রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমন্ত্রণ জানানো হবে।


You might also like!