Breaking News

 

kolkata

3 years ago

Kharagpur: খড়গপুর শাখায় লাইনচ্যুত লোকাল ট্রেন, গতি কম থাকায় রেহাই

Kharagpur
Kharagpur

 

খড়গপুর, ১১ ফেব্রুয়ারি: খড়গপুর শাখায় লাইনচ্যুত হয়ে গেল লোকাল ট্রেন । শনিবার হাওড়া থেকে মেদিনীপুরগামী ট্রেনটি গিরিময়দান স্টেশনের কাছে আচমকাই বেলাইন হয়ে পড়ে, ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। যদিও লাইন থেকে সামান্য সরে গিয়েই থেমে যায় ট্রেনটি। ট্রেনটির গতি কম থাকায় কেউ জখম হননি। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল দফতর।


মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার পথে ওই ট্রেনটির তিন নম্বর কামরা আচমকাই বেলাইন হয়ে পড়ে। রেল দফতর সূত্রে খবর, কোনও কারণে বেলাইন কামরাটির দু’টি চাকা লাইন থেকে সরে যায়। সৌভাগ্যবশত সেই সময় ট্রেনটির গতি খুব কম ছিল। তাই বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। হালকা ঝাঁকুনি দিয়ে ট্রেনটি সেখানেই থেমে যায়। ট্রেন বেলাইন হয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও এই ঘটনায় কেই আহত হননি। তবে কিছুক্ষণের জন্য মেদিনীপুর-খড়্গপুর শাখায় ব্যাহত হয় রেল পরিষেবা। পরে লাইনচ্যুত লোকালের যাত্রীরা অন্য ট্রেনে যে যার গন্তব্যের উদ্দেশে রওনা দেন। কী কারণে ট্রেন লাইনচ্যূত হল তা এখনও জানা যায়নি। তবে বিষয়টি রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে ।

You might also like!