
কলকাতা, ১৩ ডিসেম্বর : প্রবল কড়াকড়ির মধ্যে দিয়ে ২০২২ সালের টেট পরীক্ষা আয়োজিত হয়েছে। কড়াকড়ি থাকলেও বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন অভিযোগও উঠেছিল। মঙ্গলবার টেট ২০২২ ব্যবস্থাপনায় সন্তোষপ্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'টেট হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে'। একটি মামলা চলাকালীন এই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত টেট ২০২২ ওএমআর শিট সংরক্ষণ করা থাকবে। সাড়ে পাঁচ লক্ষের বেশি ওএমআর শিট সংরক্ষণ করা হচ্ছে। আদালতে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদ আইনজীবী। রবিবার রাজ্যজুড়ে টেটে বসেন ৭ লক্ষের বেশি পরীক্ষার্থী।
