
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই বিশাল সৌরজগতের ক্রিয়া কলাপ মানুষের ধারনার বাইরে। তবে বর্তমানে দীর্ঘ গবেষণার পরে মানুষ কিছুটা হলেও সৌরজগতের চলাফেরা বুঝতে পারছে। ইতিমধ্যে একাধিকবার সৌরঝড়ের আক্রমণে পড়েছিল পৃথিবী। শুধুমাত্র সৌরঝড়েই সীমাবদ্ধ নেই, এবার সূর্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরশিখাও। সূর্যের আয়ন অবস্থার জন্য সেখানে বিস্ফোরণ লেগেই থাকে। তবে এবার একটি শক্তিশালী বিস্ফোরণের জেরে পৃথিবীর বায়ুমণ্ডলেও তার প্রভাব পড়তে চলেছে। আয়নের প্রভাব পড়বে বিশ্বের একাধিক এলাকাতে। যার জেরে রেডিও ব্ল্যাকআউটও হতে পারে। অনেক জায়গায় স্তব্ধ হয়ে যেতে পারে একাধিক বৈজ্ঞানিক যন্ত্র
নাসার আকাশ গবেষকেরা জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে একটি শক্তিশালী শর্টওয়েভ রেডিও ব্ল্যাকআউটের সম্ভাবনা রয়েছে। অগ্ন্যুৎপাতটি নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি লক্ষ্য করেছে। দেখা গিয়েছে একটি ভয়ঙ্কর অগ্নিশিখা মহাকাশের দিকে ধেয়ে এসেছে। ফলে চিন্তিত বিশ্ব বিজ্ঞানমহল। নাসার তরফে জানান হয়েছে, সৌর শিখাগুলি সূর্যেরই শক্তিশালী বিস্ফোরণ। বৈদ্যুতিক পাওয়ার গ্রিড, নেভিগেশন সংকেত, বেতার বার্তায় এর প্রভাব পড়বে। শুধু তাই নয়, এর জেরে মহাকাশযান এবং মহাকাশচারীরাও ঝুঁকিতে পড়তে পারেন। এছাড়াও আরো একাধিক সৌরজগতের সমস্যার পৃথিবী পড়তে পারে। একটি ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে। যা তিন বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। সূর্যের দক্ষিণ গোলার্ধের একটি বড় করোনাল গর্ত থেকে একটি বিশাল বিস্ফোরণের ফলে শুরু হয়েছে এই ঝড়টি। চারিদিক থেকে এর মোকাবিলার জন্য বিশ্ব বিজ্ঞানীমহল প্রস্তুতি নিচ্ছে।
