kolkata

3 years ago

Weather Forecast : প্রখর রোদ ও ঊর্ধ্বমুখী পারদে অস্বস্তি বাড়ছে তিলোত্তমায়, গরমে নাজেহাল সমগ্র দক্ষিণবঙ্গ

Weather Update
Weather Update

 

কলকাতা, ৮ এপ্রিল : প্রখর রোদের দাপটে অস্বস্তি ক্রমেই বাড়ছে তিলোত্তমায়, বিগত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সেই ধারা অব্যাহত থাকল শনিবারও, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুধুমাত্র কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রার পারদ চড়ছে। চৈত্র মাসেই গরমে নাজেহাল অবস্থা!


আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রোজই একটু একটু করে বৃদ্ধি পেতে পারে কলকাতার তাপমাত্রা। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে। আগামী রবি এবং সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। আবার মঙ্গলবার, ১১ এপ্রিল কলকাতায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও স্বস্তির বৃষ্টির দেখা মিলবে না।

You might also like!