Breaking News

 

kolkata

3 years ago

Mamata Banerjee : 'শেয়ার বাজারের ধসে পড়ে যাচ্ছিল সরকার, শেষ মুহূর্তে টাকা চেয়ে ফোন', মন্তব্য মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

পূর্ব বর্ধমান, ২ ফেব্রুয়ারি  : কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কার্যত তুলোধনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমানে প্রশাসনিক সভা করলেন মমতা। সেখান থেকেই কেন্দ্রকে একহাত নেন তিনি। এদিন তিনি বলেন, "গতকাল কেন্দ্র একটি বাজেট করেছে। বেকারদের জন্য একটি কথাও বলেনি। খরচ করেনি একটি শব্দও। ভোট এলে বলে ২ কোটি চাকরি দেব, মিটে গেলে চাকরি খেয়ে নেয়। সব শিল্প বন্ধ। কাল প্রায় সরকার পড়ে যাচ্ছিল।"

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মমতা আরও বলেন, "শেয়ার বাজারে ধস নেমেছিল। টাকার জন্য অনুরোধ জানিয়ে ফোন করে ছ'-আট জনকে। কারও কাছে ২০ হাজার কোটি, কারও কাছে ৩০ হাজার কোটি, কারও কাছে ১০ হাজার কোটি টাকা চাওয়া হয়। বলা হয় শেয়ার কিনতে। যাদের শেয়ার পড়ে যাচ্ছিল, টাকা দিতে বলা হয় তাদের। কাদের ফোন করা হয়েছিল, নাম জানি আমরা। কিন্তু নাম বলে পরিস্থিতি দুর্বিসহ করে তুলতে পারি না। এই সরকার দিয়ে চলে!"

এদিন সরাসরি আদানির নাম যদিও মুখে আনেননি মমতা। তবে শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর ভরাডুবির কথা চাপা নেই। তাতেই দুই দুইয়ে চার করে নিচ্ছে রাজনৈতিক মহল। তবে পশ্চিমবঙ্গে আদানি গ্রুপের সঙ্গে হাত মিলিয়েই তাজপুর বন্দর গড়ছে মমতার সরকার। সেই কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন কেউ কেউ। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপি এবং জালিয়াতির অভিযোগ নিয়ে উত্তাল বাজার। উথাল পাতাল অবস্থা শেয়ার বাজারেরও। সেই অবস্থাতেই বুধবার কেন্দ্রীয় বাজেটে একাধিক জনমোহিনী ঘোষণা হয়েছে। দরিদ্র, কৃষকের জন্য তেমন কোনও ঘোষণা না থাকলেও, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্র।

You might also like!